প্রকাশিত: ০৩/১১/২০১৭ ৯:৩০ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১১:৩৫ এএম

শফিক আজাদ,উখিয়া নিউজ ডটকম::
ঢাকা কেন্দ্রিক দালাল চক্রের ২ সদস্যসহ ৪৮জন রোহিঙ্গা নারী,পুরুষকে আটক করেছে উখিয়া থানা পুলিশ। শুক্রবার ভোরে দালালচক্রের নিয়ন্ত্রণে এসব রোহিঙ্গারা কক্সবাজার রওয়ানা হচ্ছিল। খবর পেয়ে উখিয়া থানা পুলিশ উখিয়া সদর ষ্টেশনে যাত্রীবাহি তল্লাশী চালিয়ে এসব রোহিঙ্গাদের আটক করেছে।

উখিয়া থানা পুলিশের এসআই শম্বু নাথ জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নিকারুজ্জামানের নির্দেশের ভিত্তিতে এসব রোহিঙ্গাদের আটক করা হয়। তবে উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের জানান, এসব রোহিঙ্গারা নতুন এসেছে। ত্রাণ সামগ্রী দেওয়ার কথা বলে তাদেরকে রতœাপালং ইউনিয়নের রুমখাঁ নুরানী মাদ্রাসায় নিয়ে যাওয়া হচ্ছিল। থানায় আটক দালাল চক্রের সদস্য সুত্রাপুর থানার পুরান ঢাকা ৭৯নং ওয়ার্ডের মোহাম্মদ সেন্টুর ছেলে মোহাম্মদ হোসেন গোল্ডেন এন্টারপ্রাইজের একজন চাকুরীজীবি দাবী করে বলেন, সে রোহিঙ্গাদের ত্রান সামগ্রী বিতরণ করার জন্য আসছিল। এসময় রুহুল্লারঢেবা গ্রামের ফরিদ আহমদের ছেলে মাদ্রাসা সুপার ইকবাল হোসেন বলেন, রোহিঙ্গাদের ত্রাণ সামগ্রী বিতরণকালে শতশত গ্রামবাসি ত্রাণের জন্য ভীড় করতে শুরু করলে ঘটনাটি জানাজানি হয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে তাদের ২জন সহ ৪জন রোহিঙ্গাকে আটক করে। তাদের স্বীকারোক্তি মতে উখিয়া ষ্টেশনে যাত্রীবাহি গাড়ী থেকে অপরাপর রোহিঙ্গাদের আটক করা হয়। থানায় আটক রোহিঙ্গা আবুল হাশিম ও মৌলভী আবুল শামা জানায়, তাদেরকে ত্রাণ দেওয়ার কথা বলে নিয়ে যাচ্ছিল। কোথায় নিয়ে যাচ্ছিল জানতে চাওয়া হলে তারা কোন সঠিক ঠিকানা বলতে পারেনি।

পাঠকের মতামত

 

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...

দুর্গম পাহাড়ি পথে বাংলাদেশে আসছেন রোহিঙ্গারা

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি সীমান্ত পথ ব্যবহার করে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশের প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি ...