প্রকাশিত: ২৪/০৬/২০১৯ ১১:১৮ পিএম

উখিয়া নিউজ ডটকম::
উখিয়ায় দামী দামী ব্রান্ডের নাম ও প্যাকেট নকল করে ভেজাল চানাচুর, সিপস, মটর ভাজাসহ বিভিন্ন জাতের প্রায় ১০টি পণ্য তৈরির অবৈধ কারখানা আবিস্কার করেছে উখিয়া সহকারী কমিশনার ভূমি ফখরুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৪ জুন) বিকাল ৪ টায় উখিয়া স্টেশনের হাজীর পাড়া রোডে এসপি অফিসের পার্শ্বে এ ভেজাল কারখানার সন্ধান পায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিপুল পরিমাণ ভেজাল মালামাল উদ্ধার করা হয়। অনুমোদনহীন নিন্মমান পণ্য তৈরী ও বাজারজাত করায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে কারখানায় থাকা বিপুল পরিমাণ ভেজাল পণ্য ও সামগ্রী উদ্ধার পূর্বক ধ্বংস করা হয়।

জানা গেছে লোকচক্ষুর অন্তরালে দীর্ঘদিন ধরে রাখাল বাবু নামের জনৈক ব্যাক্তি এ ভেজাল কারখানা চালিয়ে আসছিল। এখানে জনি, ডিসেন্ট, বম্বে সুইস সিপস, চানাচুর, মটর ভাজা তৈরি করা হতো। কোন রকম সরকারের অনুমোদন ছাড়া গড়ে উঠা কারখানায় রীতিমত মেশিন বসিয়ে নিন্মমানের এসব জিনিস তৈরি করা হচ্ছিল। উখিয়া সহকারী কমিশনার ভুমি ফখরুল ইসলাম উখিয়া নিউজ ডটকমকে জানান, আমি রীতিমত হতবাক এত বিশাল ভাবে যে এখানে এগুলো তৈরি হচ্ছে কল্পনা করা যায়না আশেপাশের অনেকেই জানেননা ভেতরে কি হচ্ছে। আমরা প্রথমে সামনের রুমটা শুধু দেখেছি কিন্ত পরে একে একে আবিস্কার হলো বিরাট একটি কারখানা। আপাতত কারখানাটি বন্ধ করে দেওয়া হয়েছে।

তিনি আরে জানান, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ অভিযান অব্যহত থাকবে।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...
Single Page Footer