প্রকাশিত: ০৬/১২/২০১৭ ৯:১৭ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১০:০২ এএম

উখিয়া নিউজ ডেস্ক::

উখিয়ায় ড্রোনসহ তুরস্কের ৪ নাগরিককে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী । বুধবার (৬ নভেম্বর) বিকেলে উখিয়ার জামতলী রোহিঙ্গা ক্যাম্প থেকে গোপন সংবাদের ভিত্তিতে জামতলী রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে ড্রোন উড়ানোর সময় তাদের আটক করে।

পুলিশ পরিদর্শক মাঈন উদ্দিন বলেন, জামতলীতে তুরস্কের ৪ নাগরিক থেকে ড্রোন উড়ানোর সময় ড্রোনটা পুলিশী হেফাজতে নেওয়া হয়। ভিসার মেয়াদ শেষে চলে যাওয়ার সময় ড্রোনটি ফেরত দেয়া হবে। তিনি বলেন, তারা বৈধ ভিসা নিয়ে তারা জাসাস নামে একটি এনজিও’র প্রতিনিধিত্ব করছে। তাদের সাথে ছিলেন, বাংলাদেশী কো-অর্ডিনেটর এলজিআরডি মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব ড. নুরুল হক। পুলিশ আটককৃতদের পরিচয় জানাতে সম্মত হননি।

উখিয়া থানার অফিসার ইনচার্জ মো: আবুল খায়ের জানান, ড্রোনসহ তুরস্কের ৪ নাগরিকদের আটক করেছে ডিজিএফআই। বাংলাদেশের প্রচলিত আইনে এটি যে শাস্তিযোগ্য অপরাধ সে বিষয়ে তারা জানে না। উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে সাথে আলোচনার পর এ ধরণের ভুল আর হবে না বলে ক্ষমা চাইলে তাদের ছেড়ে দেওয়া হয়।সুত্র: সিএসবি

পাঠকের মতামত

টেকনাফে মাদক গডফাদারদের ১৮২ কোটি টাকার অবৈধ সম্পদ ক্রোকের প্রক্রিয়া,তালিকায় আছে যারা

মাদক কারবারের মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়া ১১৬ জন গডফাদারের ১৮২ কোটি টাকার সম্পদ ক্রোকের ...

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...
Single Page Footer