প্রকাশিত: ০৫/১০/২০১৭ ৫:৪২ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:৩৯ পিএম

উখিয়া নিউজ ডটকম::
উখিয়া উপজেলার পালংখালী এলাকায় অভিযান চালিয়ে সিপিইউ, মনিটর, স্পিকার, পেনড্রাইভ এবং বিপুল পরিমাণ জিহাদি ভিডিওসহ মো.কামাল হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‍্যাব।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বুধবার দিবাগত রাতে তাকে আটক করা হয়। কামাল উখিয়া পালংখালী গ্রামের মৃত আহমদ হোসেনের ছেলে।

আটক কামালের বিরুদ্ধে কম্পিউটার ব্যবহার করে জঙ্গি উসকানিমূলক ভিডিও প্রচারের অভিযোগ রয়েছে বলে জানিয়েছে র‍্যাব। এছাড়া মোবাইল, পেনড্রাইভ ও মেমোরি কার্ডের মাধ্যমে উসকানিমূলক ভিডিও প্রচার, প্রদর্শন ও স্থানীয়দের মধ্যে বিতরণ করে জঙ্গি কর্মকাণ্ডে উৎসাহিত করেছে আটক ব্যক্তি।
র‍্যাব ৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মিমতানুর রহমান জানান,আটকের পর কামালের দোকানে তল্লাশি চালিয়ে জঙ্গি কর্মকাণ্ডে ব্যবহৃত ১টি সিপিইউ, ১টি মনিটর, ১টি স্পিকার, ২টি পেনড্রাইভ, বিপুল পরিমাণ জিহাদি ভিডিও উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে এ ধরনের কর্মকাণ্ড চালিয়ে আসছে বলে স্বীকার করেছেন কামাল। তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত

 

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...

দুর্গম পাহাড়ি পথে বাংলাদেশে আসছেন রোহিঙ্গারা

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি সীমান্ত পথ ব্যবহার করে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশের প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি ...