প্রকাশিত: ১৮/০৪/২০২০ ৯:২৭ পিএম , আপডেট: ১৮/০৪/২০২০ ৯:২৭ পিএম

কায়সার হামিদ মানিক,উখিয়া।
কক্সবাজারের উখিয়ায় করোনাভাইরাসের কারণে ক্লান্তিকালে গরীব অসহায় মানুষের পাশে রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী।
উখিয়ায় লক ডাউনের কারণে কর্মহীন হয়ে পড়া মানুষের পাশে শুরু থেকে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন অসহায় হতদরিদ্র মানুষের কল্যানে।
তারই ধারাবাহিকতায় শনিবার বিকাল ৩ টার দিকে উখিয়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে জাহাঙ্গীর কবির চৌধুরী ও রাজাপালং ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেম্বার আব্দুল হকের নিজ তহবিল থেকে ৩০০ শত হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরন করেন।
রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী জানান,করোনাভাইরাস থেকে রক্ষা পেতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,আপনারা বাড়িতে থাকুন নিজে সুস্থ থাকুন।আপনারা না খেয়ে থাকবেন না ত্রাণ আপনাদের বাড়িতে পৌঁছে যাবে। জনগণের প্রতি যে ভালোবাসা দেখিয়েছেন প্রধানমন্ত্রী তা আমরা বাস্তবায়ন করছি।আমার ইউনিয়নে যত কর্মহীন হতদরিদ্র মানুষ রয়েছে তাদের পাশে আমি সবসময় ছিলাম আগামীতে ও পাশে থাকব।হতদরিদ্র ও কর্মহীন মানুষের মাঝে এ ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে বলে ৬ নং ওয়ার্ডের মেম্বার আবদুল হক এ প্রতিবেদককে জানান।

পাঠকের মতামত

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...

দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া শিহাব পেলো গোল্ডেন এ প্লাস

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিহাব নামে ...
Single Page Footer