প্রকাশিত: ২২/০৯/২০১৬ ৮:০১ এএম

jal-max-width-640-max-height-480উখিয়া নিউজ ডটকম::

উখিয়া থানা পুলিশ  বুধবার রাত ৮টার দিকে কোটবাজার ষ্টেশন থেকে এক লক্ষ তিন হাজার টাকার জাল নোটসহ রাজাপালং ইউনিয়নের ডিগলিয়াপালং গ্রামের সিরাজ মিয়ার স্ত্রী খালেদা বেগম (৩০)আটক করেছে। তদন্তকারী কর্মকর্তা উখিয়া থানার এসআই মাঈন উদ্দিন জানান, ধৃত নারী উদ্ধারকৃত জাল নোট লেনদেন করার জন্য কোটবাজার অপেক্ষা করছিল। গোপন সূত্রের সংবাদের ভিত্তিতে তাকে আটক করে তার কাছ থেকে উপরোল্লিখিত টাকার সমপরিমাণ ৫শ’ ও ১ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।

পাঠকের মতামত

রিসোর্ট ভাড়া নিয়ে সাইবার আস্তানা,কক্সবাজারে গ্রেপ্তার ৬ বিদেশি রিমান্ডে

কক্সবাজারের মেরিন ড্রাইভসংলগ্ন রিসোর্টে গোপন আস্তানা গেড়ে আন্তর্জাতিক সাইবার প্রতারণার অভিযোগে গ্রেপ্তার চীন ও তাইওয়ানের ...
Single Page Footer