পুলিশে নয়, ১০০ রাকাত নামাজ পড়িয়ে দিলেন ‘শাস্তি
চট্টগ্রামের মিরসরাইয়ে চুরির অভিযোগে আটক এক যুবককে পুলিশের কাছে না দিয়ে ব্যতিক্রমী উপায়ে ‘শাস্তি’ দেওয়ার ...


শ.ম.গফুর,উখিয়া নিউজ ডটকম::
কক্সবাজারের উখিয়ার অস্থায়ী রোহিঙ্গা ক্যাম্পে ২ স্ত্রীর ঝগড়াকে কেন্দ্র করে স্বামীর ছুরিকাঘাতে রেনোয়ারা বেগম নামের (৩২) এক রোহিঙ্গা নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।১৯ ফেব্রুয়ারী ভোর ৪ টার দিকে উখিয়ার কুতুপালং অস্থায়ী রোহিঙ্গা ক্যাম্পের মধুরছড়া-লম্বাশিয়ার মধ্যর্বতী ব্লক এ- জোনে হত্যার ঘটনাটি ঘটেছে।খবর পেয়ে উখিয়া থানার পুলিশ সকাল ১১ টায় লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজারে মর্গে পাঠিয়েছে।জানা গেছে ২ স্ত্রীর ঝগড়া কে কেন্দ্র করে স্বামী মো: হোসেন ভোর ৪ টায় স্ত্রী রেনোয়ারা কে ছুরিকাঘাত করলে ঘটনাস্থল বস্তিতেই তার মৃত্যু হয়।উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন কি বিষয়ে হত্যার ঘটনা ঘটেছে এখনো উদঘাটন করা যায়নি এবং কাউকে আটক করতে পারেনি।
পাঠকের মতামত