প্রকাশিত: ১১/০২/২০১৮ ১২:৪৭ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৬:৪৫ এএম

শ.ম গফুর, উখিয়া নিউজ ডটকম::
কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের ১ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি বাহদুর আলম চৌধুরীর সড়ক দুর্ঘটনায় মৃত্যুর শোক না কাটতে সাধারণ সম্পাদক জাহেদ আলম চৌধুরী (২৫) ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। ১১ ফেব্র“য়ারী সকাল ৯ টার দিকে বাড়ির বাথরুমে ঝুলন্ত অবস্থায় তার মৃত দেহ পাওয়া যায়। আত্মহত্যাকারী ছাত্রলীগ নেতা জাহেদুল আলম চৌধুরী বালুখালী দক্ষিণ পাড়ার যুবলীগ নেতা জাফর আলম গুরা মিয়া চৌধুরীর ছেলে। তার স্ত্রী সাজেদা বেগম ও সদ্যজাত এক কন্যা সন্তান রয়েছে বলে পরিবারের সদস্যরা জানান। নিহতের চাচা পালংখালী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মেম্বার নুরুল আবছার চৌধুরী জানান, জাহেদুল আলম চৌধুরী ঐদিন সকালে বাড়ি থেকে বের হয়ে বাজারে যায়। বাজার থেকে ফিরে বাথরুম সারতে গেলে সময় ক্ষেপন হওয়ায় পরিবারের লোকজন দেখতে গিয়ে তার ঝুলন্ত মৃতদেহ দেখতে পান। পারিবারিক কোন কলহ ছিল কিনা জানতে চাইলে নুরুল আবছার চৌধুরী জানান, এ ধরনের কোন কলহ নেই এবং স্বাভাবিক ভাবে বাজারে গিয়ে বাড়িতে ফিরে এসে এমন মর্মান্তিক ঘটনা ঘটান জাহেদুল আলম চৌধুরী। উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কোন বিষয়ে আত্মহত্যা করেছে বা কারো প্ররোচনা আছে কিনা তদন্ত করে দেখা হচ্ছে।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...
Single Page Footer