প্রকাশিত: ০৬/১১/২০১৭ ৫:০৮ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১১:৩১ এএম

সরওয়ার আলম শাহীন, উখিয়া নিউজ ডটকম::
কার্যকরী গ্রাম আদালত পরিচালনা ও সচেতনতা বৃদ্বিতে মূখ্য অংশীজনদের ভুমিকা শীর্ষক এক আলোচনা সভা উখিয়া উপজেলা সন্মেলনে কক্ষে অনুষ্টিত হয়েছে। সোমবার সকাল ১১ টায় ব্লার্স্ট এর সহযোগিতায় উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নিকারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান অতিথি ছিলেন উখিয়া উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছেনুয়ারা বেগম। বক্তরা,গ্রাম আদালতের সচেতনতা বৃদ্বিতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,মেম্বারদের আরো কার্যকর ভূমিকা রাখার আহবান জানান। এছাড়াও গ্রাম আদালতের কার্যক্রম,ধারনা ও এর কার্যপ্রণালীর বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন ব্লার্স্ট এর কক্সবাজার জেলা সমন্বয়কারী অরুনাংশু চাকমা,উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শওকত হোসেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুব্রত কুমার ধর,ইউএনডিপির কর্মকর্তা আখাই মং মারমা,জালিয়া পালং ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী,উখিয়া প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম সহ বিভিন্ন ইউনিয়নের মেম্বার ও সচিববৃন্দ। সভা শেষে বিভিন্ন ইউনিয়ন সচিবদের মাঝে ফরম বিতরন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নিকারুজ্জামান। সভাটি সঞ্চালনার দ্বায়িত্বে ছিলেন ব্লার্স্ট এর উপজেলা সমন্বয়কারী সিপন বড়ুয়া।

পাঠকের মতামত

 

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...