প্রকাশিত: ২৯/০৭/২০১৭ ১১:০৯ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:০০ পিএম

উখিয়া নিউজ ডটকম::
কক্সবাজার জেলার টেকনাফের নয়াপাড়া ও উখিয়ার কুতুপালং,বালুখালীতে অবস্থানকারী মিয়ানমারের রোহিঙ্গাদের নিয়ে কাজ করা এনজিও সংস্থা আরটিএমের এ্যম্বুলেন্সে করে ইয়াবা পাচার কালে ১৫ হাজার ইয়াবা,এম্বুলেন্স সহ ২ জনকে আটক করেছে উখিয়া থানা পুলিশ। অত্যান্ত কৌশলে ঢুল বক্্েরর মধ্যে রক্ষিত ইয়াবাগুলো আটক করা হয়।
থানা সুত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যা ৭ টার দিকে গোপন সংবাদে ভিক্তিতে এম্বুলেন্সে করে ইয়াবা পাচার হওয়ার খবর পেয়ে উখিয়া থানা পুলিশের এসআই খাজা মাইন উদ্দিন,এসআই নাজমুল হুদা ও এ এস আই সোহেল ব্যাপারীর নেতৃত্বে উখিয়া থানার সন্মুখে কক্সবাজার-টেকনাফ আরাকান সড়কে উৎপেতে থাকে। এসময় টেকনাফ মুছনী ক্যাম্প থেকে রোগী নিয়ে ছেড়ে আসা ঢাকা মেট্রোছ-৭১-২৪৯২ নাম্বারের এ্যম্বুলেন্সটি থামায়। এ সময় থানা পুলিশ ভিতরে রোগী দেখতে পেয়ে এ্যম্বুলেন্সটি পুলিশ প্রহরায় কক্সবাজার নিয়ে যায়। পরে কক্সবাজার সদর হাসপাতালে রোগী নামিয়ে দিয়ে এ্যম্বুলেন্সটি আবার উখিয়া থানায় নিয়ে আসে। এ সময় এ্যম্বুলেন্সটি তল্লাসী চালিয়ে ঢুল বক্সের মধ্যে সুকৌশলে রাখা ১৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। এ সময় এ্যমবুলেন্সটির ড্রাইভার সাতকানিয়া উপজেলার মাদারসা গ্রামের কালু মিয়ার পুত্র মাহমদুল হক প্রকাশ রানা (৩২) ও টেকনাফ উপজেলার মুছনী গ্রামের মৃত আবুল হোসেনের পুত্র বাদশা মিয়া (৩৫) কে আটক করে পুলিশ। সুত্রে জানা গেছে,রোগী বহনকারী এ্যম্বুলেন্সকে নিরাপদ মনে করে টেকনাফের হৃীলা, লেদাও খারাংখালী ভিক্তিক কয়েকটি চিন্থিত সিন্ডিকেট টেকনাফ থেকে ছেড়ে আসা এ্যম্বুলেন্সের ড্রাইভার হেলপারকে ম্যানেজ করে ইয়াবা পাচার করে যাচ্ছে। আটক ইয়াবা তারই অংশ। এ সময় এ্যম্বুলেন্সটিও জব্দ করা হয়। অভিযানে নেতৃত্বে দেওয়া এস আই খাজা মাঈন উদ্দিন জানান,টেকনাফ মুছনী ক্যাম্প থেকে এনজিও সংস্থা আরটিএমের এ্যম্বুলেন্সটি রোগী নিয়ে কক্সবাজার যাচ্ছিল। আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হবে।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...
Single Page Footer