প্রকাশিত: ১০/০৯/২০২০ ৬:১৯ পিএম , আপডেট: ১০/০৯/২০২০ ৯:৩৬ পিএম

আবদুল্লাহ আল আজিজ ::
কক্সবাজারের উখিয়ার জালিয়াপালং ইউনিয়নে বাংলা জার্মান সম্প্রতি (বিজিএস) এর কোয়ার্টার থেকে মোঃ ইউনুস (২২) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে লাশটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত যুবকের বাড়ি কুমিল্লায় বলে জানা গেছে। সে বাংলা জার্মান নামে এক এনজিওতে কর্মরত ছিলেন।

জালিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী জানান, দুপুরে খবর পাই বাংলা জার্মান সম্প্রীতি (বিজিএস) কোয়ার্টারে গলায় ফাঁস লাগানো অবস্থায় এক যুবকের লাশ ঝুলছে। খবর পেয়ে ঘটনাস্থলে যাই। এর মধ্যে উখিয়া থানার পুলিশ সদস্যরা ঘটনা স্থলে পৌঁছে। পরে পুলিশ লাশটি উদ্ধার করে।

এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে উখিয়া থানার অফিসার ইনচার্জ মরজিনা আক্তার বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়। তবে বিষয়টি হত্যা না আত্মহত্যা এখনই বলা সম্ভব হচ্ছে না।

পাঠকের মতামত

স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড, নারীসহ গ্রেপ্তার ৫৪

রাজধানীর অভিজাত এলাকা গুলশানে স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। ...

টেকনাফে মাদক গডফাদারদের ১৮২ কোটি টাকার অবৈধ সম্পদ ক্রোকের প্রক্রিয়া,তালিকায় আছে যারা

মাদক কারবারের মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়া ১১৬ জন গডফাদারের ১৮২ কোটি টাকার সম্পদ ক্রোকের ...
Single Page Footer