প্রকাশিত: ০৫/০৭/২০২২ ৭:৫৩ এএম

উখিয়ায় অভিযান চালিয়ে ৯ হাজার একশো পিস ইয়াবা ও ৩৮ গ্রাম ক্রিস্টাল মেথসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাপিড একশ্যান ব্যাটালিয়ন র‍্যাব -১৫।

৩ জুলাই (রোববার) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ৬নং ওয়ার্ডে এ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ বিল্লাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, র‍্যাবের চৌকস আভিযানিক দল মাদক বিক্রির খবর পেয়ে পেয়ে অভিযান পরিচালনা করলে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার প্রাক্কালে এক মাদক কারবারিকে ধৃত করে। পরবর্তীতে তার হাতে থাকা ব্যাগ তল্লাশি করে ৯ হাজার একশো পিস ইয়াবা ও ৩৮ (আটত্রিশ) গ্রাম ক্রিস্টাল মেথ উদ্ধার করা হয়।

আটক যুবক, জালিয়াপালং ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নুরুল ইসলামের পুত্র করিম উল্লাহ (২১)।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে উখিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাবের এই কর্মকর্তা।

পাঠকের মতামত

স্বাস্থ্য তহবিল কমছে, ঘনবসতিপূর্ণ রোহিঙ্গা ক্যাম্পে বাড়ছে ঝুঁকি

বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে জনসংখ্যা বাড়লেও অর্থায়ন কমে যাওয়ায় স্বাস্থ্যসেবা ক্রমেই সংকুচিত হচ্ছে। এতে ঘনবসতিপূর্ণ ক্যাম্পগুলোতে ...

অতিরিক্ত বোঝাইয়ে দুর্ঘটনার শঙ্কা, বনভূমিতে বাঁশ মজুতের অভিযোগউখিয়ার সড়কে ফের বাঁশবোঝাই ট্রাকের দৌরাত্ম্য

কক্সবাজারের উখিয়া-টেকনাফ সড়কে আবারও অতিরিক্ত বাঁশবোঝাই ট্রাকের দৌরাত্ম্য বেড়েছে বলে অভিযোগ উঠেছে। এসব ট্রাকে নির্ধারিত ...
Single Page Footer