প্রকাশিত: ১৩/১১/২০১৭ ৭:৫১ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১১:১৪ এএম

নিজস্ব প্রতিবেদক::

ইয়াবাসহ এক রোহিঙ্গা নারীকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। উক্ত নারী মাত্র দু’মাস আগে মিয়ানমার সেনা বাহিনীর নিপীড়নের শিকার হয়ে পালিয়ে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের দলে ছিল।

জানা যায়, রবিবার ১২নভেম্বর দুপুরে উখিয়ার বালুখালী-১ অস্থায়ী ক্যাম্বের এইচ- ১১ নং ব্লক থেকে ফাতিমা জিন্নাহ মনোয়ারা নামের ওই নারীকে ১৫ পিস ইয়াবাসহ আটক করে ভ্রাম্যমাণ আদালত। পরে তাকে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়। এ নিয়ে গত কয়েকদিনে আশ্রয় কেন্দ্র থেকে বেশ কয়েক জনকে ইয়াবাসহ আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। ফাতিমা জিন্নাহ মনোয়ারা মিয়ানমারের মংডু থানা এলাকার আব্দুর রশিদের মেয়ে। এ অভিযান পরিচালনা করেন ক্যাম্পের ইনচার্জ কক্সবাজার জেলা প্রশাসনে সংযুক্ত ফেনী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা।

মিয়ানমার থেকে ইয়াবা এনে রোহিঙ্গা ক্যাম্পে বিক্রি করছেন এমন তথ্যের ভিত্তিতে তিনি ক্যাম্পের ভেতরে এই অভিযান চালান। অভিযানে ক্যাম্পের পুলিশ সদস্য ও গোয়েন্দা সংস্থার সদস্যরা অংশ নেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানের সময় ফাতিমা জিন্নাহ মনোয়ারা নামের ওই রোহিঙ্গা নারীকে ইয়াবাসহ হাতেনাতে ধরে ফেলা হয়। পরে তার কাছে সংরক্ষিত পলিথিনের ভেতর থেকে থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এরপর আটক ফাতিমা জিন্নাহ মনোয়ারাকে উখিয়ার সহকারী কমিশনার (ভূমি) একরামুল সিদ্দিকের সামনে আনা হলে সে মাদক বহন ও বিক্রয়ের বিষয়টি স্বীকার করে। অপরাধ উদঘাটিত হওয়ায় ও অভিযুক্ত দোষ স্বীকার করে নেওয়ায় তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

পাঠকের মতামত

 

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...

দুর্গম পাহাড়ি পথে বাংলাদেশে আসছেন রোহিঙ্গারা

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি সীমান্ত পথ ব্যবহার করে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশের প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি ...