প্রকাশিত: ০২/১১/২০১৬ ৭:৩৬ এএম

উখিয়া নিউজ ডটকম::

কক্সবাজারের উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউপি’র পানবাজার এলাকা থেকে আট হাজার ১৭০ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে বিজিবি।

মঙ্গলবার সন্ধ্যা ৭টায় তাদের আটক করা হয়। আটক দুই যুবক হলেন- উখিয়া উপজেলার মরিচ্যা বাজারের পশ্চিম হলদিয়া গ্রামের ঘুরা মিয়ার ছেলে মো.আলমগীর (২৫) ও রামু উপজেলার পশ্চিম শিয়াপাড়ার পানের ছড়া গ্রামের সুরুত আলমের ছেলে মো.আইয়ূব আলী (১৮)।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় পানবাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় টেকনাফ হতে কক্সবাজারগামী একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে আট হাজার ১৭০ পিস ইয়াবাসহ ওই দুই যুবককে আটক করা হয়। এসময় দুইটি মোবাইল ফোন, তিনটি রবি সিম কার্ড ও নগদ ৮৫০ টাকা জব্দ করা হয়।

৩৪ বিজিবি’র অধিনায়ক লে.কর্ণেল ইমরান উল্লাহ সরকার জানান, আটকদের বিরুদ্ধে উখিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

পাঠকের মতামত

নিষিদ্ধ ছাত্রলীগের সমাবেশের জেরে উখিয়ায় ১১৪ জনের বিরুদ্ধে মামলা

উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সমাবেশকে কেন্দ্র করে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের ...

রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝির বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির অভিযোগ!

কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৮ ওয়েস্টের বি ব্লকের হেড মাঝি এনায়েত উল্লাহর বিরুদ্ধে চাঁদাবাজি, ...

টেকনাফের একরাম হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী অভিযানের নামে কাউন্সিলর ও টেকনাফ যুবলীগের সাবেক সভাপতি একরামুল হক ...

মোহাম্মদ রশিদ -সভাপতি ও হারুন রশিদ -সাধারণ সম্পাদক নির্বাচিতউখিয়ায় গয়ালমারা রয়েল এসোসিয়েশনের নতুন কমিটি গঠিত

কক্সবাজারের উখিয়া উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন গয়ালমারা রয়েল এসোসিয়েশন-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন ...
Single Page Footer