প্রকাশিত: ২৭/০২/২০১৯ ৭:৪০ এএম

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি :
উখিয়া থানা পুলিশের হাতে ৪ হাজার ৬০০ পিস ইয়াবাসহ উখিয়া উপজেলার সীমান্তবর্তী ইউনিয়ন পালংখালীর চিহ্নিত ইয়াবা গডফাদার আব্দুল গনির স্ত্রী রোজিনা আক্তার (৩০) আটক হয়েছে।

গত সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া থানার ওসি (তদন্ত) নুরুল ইসলাম মজুমদারের একদল পুলিশ চিস্থিত ইয়াবা গডফাদার ও ইয়াবা সহ ৫ মামলার আসামি আব্দুল গনির বাড়ীতে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পিছনের দরজা দিয়ে আব্দুল গনি পালিয়ে গেলেও স্ত্রী রোজিনার শরীর ও বাড়ি থেকে ৪ হাজার ৬শ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। আটক রোজিনার বিরুদ্ধে উখিয়া থানার মামলা দায়ের করা হয়েছে। পলাতক ইয়াবা গডফাদার আব্দুল গনিকে গ্রেফতারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান উখিয়া থানার ওসি (তদন্ত) নুরুল ইসলাম মজুমদার।

পাঠকের মতামত

জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে: উখিয়া ইউএনও

কক্সবাজারের উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে বুধবার (৫ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ...

উখিয়ায় পিতার অবৈধ অস্ত্রের গুলিতে শিশু সন্তান গুলিবিদ্ধ: পিতা আটক

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে নিজের হাতের অবৈধ আগ্নেয়াস্ত্রের গুলিতে এক শিশু সন্তান গুরুতর আহত ...
Single Page Footer