প্রকাশিত: ১১/০২/২০১৮ ৭:৩৩ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৬:৪৬ এএম

ফারুক আহমদ, উখিয়া নিউজ ডটকম::

উখিয়ার রেজুর কুল গ্রামে আদালতের নিষেধাজ্ঞাকে অমান্য করে ১১টি অসহায় বড়–য়া পরিবার উচ্ছেদের পায়তারা চালাচ্ছে প্রতিপক্ষ গং। গত কয়েক দিন ধরে প্রভাবশালী বজেন্দ্র বড়–ৃয়া ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী নিয়ে বসতভিটায় অনধিকার প্রবেশ করে পিলারের খুটি পুতেছে। শুধু তাই নয়, নিরহ ব্যাক্তিদেরকে গ্রাম ছেড়ে চলে যাওয়ার জন্য হুমকি ধমকি দিচ্ছে। অন্যতায় প্রান নাশের সহ পরিনাম ভাল হবেনা মর্মে শাসিয়েছে।

জানাযায় উপজেলার রাজা পালং ইউনিয়নের রেজুর কুল গ্রামে যুগ যুগ ধরে পৈত্রিক জায়গায় বসবাস ও ভোগ দখল করে আসছে আনন্দ বড়–য়া শ্রীধন বড়–য়া ও সবুজ বড়–য়া সহ বেশ কয়েক জন নিরহ ব্যক্তি। কিন্তু দুর্বলতার সুযোগ নিয়ে রবিন্দ্র বড়–য়া ও বজেন্দ্র বড়–য়া সহ একটি প্রভাবশালী গোষ্ঠি উক্ত জায়গা জবর দখল করার জন্য মরিয়া হয়ে উঠে। এ নিয়ে স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারদের কাছে একাধিক বার শালিসী বৈঠক বসলেও কাগজপত্র পর্যালোচনা করে দেখতে পায় আর এস সূত্রে উক্ত জায়গার মালিক আনন্দ বড়–য়া গং বলে প্রাথমিক বলে প্রতিয়মান হয়। এসব কিছু মানতে চায়না বজেন্দ্র গং। তাদের নামে বিএস খতিয়ান আছে দাবী করে বারবার জায়গা জবর দখলের চেষ্টায় লিপ্ত থাকে ।

এদিকে নিরুপায় হয়ে অসহায় আনন্দ বড়–য়া শ্রীধন বড়–য়া ও সবুজ বড়–য়া গং বাদী হয়ে কক্সবাজার সহকারী জজ আদালতে বিএস সংশোধনী মামলা দায়ের করে।যার মামলা নং অপর ৩৩/২০০৮। এতে বিবাদী করা হয় রবিন্দ্র ও বজেন্দ্র গংদের।মামলা বর্তমানে শুনানী পর্যায়ে রয়েছে।

মামলার বাদী জানান,রাজা পালং মৌজার আরএস খতিয়ান নং ২৭৪ এর আরএস দাগ নং ১৪২,১৪৪,১৪৫ ও ১৪৬ দাগাদির ৭০ শতক, আরএস খতিয়ান নং ৩২২ আরএস দাগ নং ১৩৩,১৩৪,১৩৫ , ১৩৬, ১৩৭ ও ১৩৯ মোট জমির পরিমান ৩২ শতক, আর এস খতিয়ান নং ২২৫ আরএস দাগ নং ১৪১ এর ৭শতক, আরএস ১৩৫ দাগ নং ১৩৮,১৪০,২০৫,২০৬ ও ৩৫৯ দাগাদির মোট জমির পরিমান ৩ একর ২৩ শতক জমি আমাদের পূর্ব পুরুষ থেকে শুরু করে দাদা পিতা সহ ভোগ দখল করে আসতেছে।

অভিযোগে প্রকাশ বজেন্দ্র বড়–য়ার ছেলে পলাশ বড়–য়া সু-কৌশলে ১৮৬৬ নং বিএস খতিয়ান সৃজন করে জায়গা জবর দখল সহ বিক্রি করার চেষ্টা চালাচ্ছে নতুন করে।

এদিকে গত কয়েক দিন ধরে সন্ত্রাসী বাহিনীরা আদালতে বিচারধীন অবস্থায় জায়গা জবর দখল করে বসবাসরত আনন্দ বড়–য়া,খোকন বড়–য়া, রিপন বড়–য়া, কাজল বড়–য়া, রাইমোহন বড়–য়া, সুবধন বড়–য়া, গোরাধন বড়–য়া শ্রীধন, বড়–য়া, ভুলো বড়–য়া, মনতু বড়–য়ার সহ ১১টি নিরহ বড়–য়া পরিবার উচ্ছেদ করার জন্য মরিয়া হয়ে উঠেছে।বজেন্দ্র বড়ুয়া ও তার ছেলে পলাশ বড়–য়া এবং আবু বড়–য়ার নেতৃত্বে ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী এহেন ন্যাক্কার জনক ঘটনা সংঘটিত করছে।

এ ব্যয়পারে অসহায় পরিবারগুলো জীবনের নিরাপত্তা চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

পাঠকের মতামত

 

​পাহাড় কেটে মাটি পাচার করলেন জামায়াত নেতা, ঝুঁকিতে রোহিঙ্গাদের বসতি

সাম্প্রতিক সময়ে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে প্রাণহানির ঘটনায় রোহিঙ্গাদের মাঝে যেখানে আতঙ্ক কাজ করছে, এমন ...

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...