উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৩/১০/২০২২ ৯:৪২ এএম

উখিয়ায় আধুনিক পদ্ধতিতে আউশ ধান চাষাবাদে ভালো ফলন উৎপাদন হওয়ায় কৃষকের মুখে হাসি ফুটেছে। এতে করে ফলন উৎপাদনে লক্ষ্যমাত্রা অর্জন হয়েছে। আবহাওয়ার পরিবেশ অনুকূল থাকায় ও সঠিক পরিচর্যায় আশাতীত ফলন ঘরে তুলতে সক্ষম হন বলে জানিয়েছেন স্থানীয় চাষীরা।

সরজমিন পরিদর্শনে দেখা গেছে , জালিয়া পালং, রত্না পালং, হলদিয়া পালং, রাজা পালং ও পালংখালী ইউনিয়নের বিস্তৃর্ণ জমিতে আউশের চাষাবাদ হয়েছে । মাঠে ধান পেকে যাওয়ায় চাষীরা ফসল ঘরে তুলেছে।বলতে গেলে ৯০ শতাংশ পাকা ধান ঘরে তুললেও মাত্র ১০ শতাংশ ধান রয়ে গেছে মাঠে।
এও দেখা গেছে , ফসল কেটে নেওয়া আউশ ধানের জমিতে চাষীরা শীত কালীন শাক সবজি চাষের প্রস্তুতি নিচ্ছেন।
উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগ জানিয়েছেন , চলতি আউশ মৌসুমে ৫ টি ইউনিয়নে ১০০ শত হেক্টর জমিতে আউশ চাষাবাদের আবাদ হয়েছে ।যা গত বছরের লক্ষ্যমাত্রার চেয়ে ২০ হেক্টর বেশী।
রাজাপালং ইউনিয়নের তুতুর বিল গ্রামের আব্দুর রশিদ ও রহিম উদ্দিন জানান , বর্ষাকালে পানি জমে থাকে না এমন উচু জমিতে আগাম ধান চাষ করা হয় । যা বর্ষা মৌসুমে বৃষ্টির শেষ হতে না হতে কৃষকরা আউশ ধান ঘরে তুলতে পারে।
উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা নিউটন চৌধুরী ও মোস্তাক আহমেদ বলেন, ব্রী ৪৮, ব্রী ৮৫, ব্রী ৩৩ ও বিনা ৭ জাতের বীজ ধান দিয়ে আউশের চাষাবাদ করার জন্য পরামর্শ ও উদ্বুদ্ধ করে থাকি। এতে ভালো ফলন উৎপাদন করা সম্ভব ।

পালংখালী ইউনিয়নের মোছার খোলা গ্রামের মহিলা চাষী বুলবুল আকতার জানান, চলতি মৌসুমে ১ বিঘা জমিতে আউশধানের চাষাবাদ করে আশানুরূপ ফলন উৎপাদন হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা প্রসেনজিৎ তালুকদার জানান , জমি নির্বাচন, রোপন পদ্ধতি প্রযুক্তি ব্যবহার, সঠিক সার প্রয়োগ ও রোগ বালাই দমনে কৃষকদেরকে হাতে কলমে প্রশিক্ষণ সহ আউশধান চাষাবাদে উদ্বুদ্ধ করতে বিনামূল্যে বীজ সহ কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...