প্রকাশিত: ১৩/০১/২০১৮ ৩:০০ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৮:০৯ এএম

উখিয়া নিউজ ডটকম::
উখিয়ায় অগ্নিকান্ডে ৪টি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। ১৩ জানুয়ারী (শনিবার) ভোর পৌনে ৫টার দিকে রত্নাপালং ইউনিয়নের কোটবাজার সাতবাড়িয়া পাড়া এলাকায় ভয়াবহ এ ঘটনাটি ঘটেছে। অগ্নিকান্ডে মৃত প্রিয়দর্শী বড়ুয়ার পুত্র আশুতোষ বড়ুয়া ও পরিতোষ বড়ুয়া এবং মৃত লোকনাথ বড়ুয়ার পুত্র রূপন বড়ুয়া ও সুমন বড়ুয়ার চারজনের বসতবাড়ি সম্পূর্ণ ভস্মিভূত হয়ে যায়। এতে ১কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্য প্রশান্ত বড়ুয়া।খবর সিএসবির

দুদিক থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হওয়ায় দুর্বৃত্তরা আগুন দেয় এবং ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণের পূর্বেই সম্পূর্ণ পুড়ে যায় বলে জানিয়েছে ক্ষতিগ্রস্থরা।

ঘটনাস্থল পরিদর্শন করে অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা বলেন, আগুনের সুত্রপাতের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নিকারুজ্জামান চৌধুরী রবিন অগ্নিকান্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৪ পরিবারকে প্রাথমিক পর্যায়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৬ হাজার নগদ টাকা, ২ বান করে ঢেউটিন, ৫টি করে শীতের কম্বল, ২টি করে শাড়ী, ২টি লুঙ্গি দেয়া হয়েছে। আগুনের সুত্রপাত এবং ফায়ার সার্ভিসের প্রতিবেদনের ভিত্তিতে উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...
Single Page Footer