প্রকাশিত: ২৯/০৪/২০২০ ৯:০৮ পিএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
বুধবার ২৯ এপ্রিল করোনা ভাইরাস সনাক্ত হওয়া উখিয়ার ২জন করোনা রোগীকে রামুস্থ জেলা আইসোলেশন হাসাপাতালে চিকিৎসা সেবা দেওয়া হবে। ইতিমধ্যে সরকারি এম্বুলেন্সে করে তাদের রামু ডেডিকেটেড আইসোলেশন হাসাপাতালে পৌঁছানো হয়েছে।

উখিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রঞ্জন বড়ুয়া রঞ্জন এ তথ্য জানিয়েছেন।

তিনি আরো জানান, ইতিমধ্যে রামু আইসোলেশন হাসপাতালে কক্সবাজার জেলার ১৫ জন করোনা রোগী চিকিৎসাধীন রয়েছেন। রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে নতুন একটি ভবনে ৫০ শয্যা বিশিষ্ট একটি করোনা ডেডিকেটেড আইসোলেশন হাসপাতাল হিসাবে গত ২২ এপ্রিল থেকে চালু করা হয়েছে।

গত ২৮ এপ্রিল করোনা ভাইরাস সনাক্ত হওয়া উখিয়ার রাজাপালং ইউনিয়নের হাজীর পাড়ার করোনা রোগী মহিলার পুত্র ও তার ৯ বছরের কন্যার শরীরে ২৯ এপ্রিল করোনা ভাইরাস জীবাণু ধরা পড়ে। এখন মা, সন্তান ও নাতিকে একই হাসপাতালে চিকিৎসা সেবা দেওয়া হবে।

পাঠকের মতামত

কক্সবাজারে পোষা বিড়ালকে পিটিয়ে ‘হত্যা’, বিচার চেয়ে থানায় মালিক

নিজের সন্তানের মতো লালন-পালন করা পোষা বিড়ালকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। ...

‘মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য’

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে মর্যাদার সঙ্গে ও স্বেচ্ছায় নিজ দেশে ...

স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা

কক্সবাজারের উখিয়ায় পাটুয়ার টেক সৈকতে কাঠের ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের ছয় ...