
উখিয়া উপজেলার বহুল আলোচিত সংগঠন হাজীরপাড়া আধুনিক ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের নির্বাচনে নুরুল ইসলাম সভাপতি ও মনজুর আলম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
দীর্ঘদিনের ঐতিহ্যবাহী এই সংগঠনের নির্বাচনের প্রতি উখিয়ার জনগণের থাকে উৎসুক দৃষ্টি ।
শুক্রবার অনুষ্ঠিত সাধারণ কার্যকরী পরিষদের সদস্যদের উপস্থিতিতে এ নির্বাচন অনুষ্টিত হয়৷ এতে সর্বসম্মতিক্রমে নুরুল ইসলামকে সভাপতি ও মনজুর আলমকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
এতে অন্যান্য নির্বাচিত কর্মকর্তারা হলেন সহ সভাপতি আজিজুল হক, সহ- সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, কোষাধক্ষ্য বাদশা মিয়া, সহ কোষাধক্ষ্য খাইরুল বাশার, সাংগঠনিক সম্পাদক নুরুল বশর, সহ-সাংগঠনিক সম্পাদক নুর বশর , দপ্তর সম্পাদক কামাল উদ্দিন, নির্বাহী সদস্য যথাক্রমে লুৎফুর রহমান চৌধুরী ও নূর মোহাম্মদ।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন ফজলুর রহমান, নির্বাচন কমিশনের অন্য দুই সদস্য হলেন যথাক্রমে আব্দুর রহমান ও খালেদ সাইফুল্লাহ বান্না।
নির্বাচনে প্রধান পর্যবেক্ষক হিসেবে ছিলেন মোক্তার আহমদ সওদাগর, সরকারি পর্যবেক্ষক ছিলেন আনিসুল ইসলাম তৈয়ব ও হাফেজ নজির আহমদ।

পাঠকের মতামত