
নিজস্ব প্রতিবেদক :
আপনার একটু সহযোগিতায় বাঁচতে পারে উখিয়ার মেধাবী স্কুলছাত্র সাইফুল। হার্ট রোগে আক্রান্ত সাইফুল ইসলাম বাচঁতে চায়। সে উখিয়ার বালুখালী লতিফুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর মেধাবী ছাত্র। যে ছেলেটির হেসে খেলে সময় পার করার কথা, স্কুলের সহপাঠীদের সাথে খেলার মাঠে দৌঁড়ানোর কথা সে এখন হাসপাতালে মৃত্যুর প্রহর গুনছে। পরিবারের সবার মূখের হাসি হারিয়ে গেছে। দূরারোগ্য ব্যাধি হার্ট রোগে আক্রান্ত হয়ে বর্তমানে চট্টগ্রাম মেট্টোপলিটন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এক বছর আগেও সে ছিল সম্পূর্ণ সুস্থ্য। হঠাৎ অসুস্থ্য হয়ে যাওয়া সাইফুলের পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায় হার্টের একটি বাল্ব নষ্ট হয়ে গেছে, সেই থেকে নিরন্তর চেষ্টা চালিয়ে সর্বস্ব হারিয়েছেন সাইফুলের বাবা।
চিকিৎসার জন্য প্রয়োজন এখন আড়াই লাখ, সাইফুলের বাবা নুরুল আমিন জানায়, সহায় সম্বল বিক্রি করে দেড় লাখ টাকা প্রবাসীদের দেওয়া ১০ হাজার ও স্থানীয়দের কাছ থেকে প্রায় ১০ হাজার টাকা। ২ ফেব্রুয়ারি পর্যন্ত ১ লাখ ৭০ হাজার টাকার মত জোগাড় করতে সক্ষম হলেও আরো ৮০ হাজার টাকা প্রয়োজন। কৃষি কাজ করে সামান্য আয়ের সংসার চালাতেই যার হিমশিম খেতে হয়, কি করে সে ৪’সন্তানের পড়ালেখা ও ভরণ পোষণ বহন করবে? নিরুপায় হয়ে বিত্তবানদের কাছে ছেলে চিকিৎসায় আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন সাইফুলের বাবা নুরুল আমিন ও মাতা জোবাইদা বেগম।
সাইফুলের বাড়ী কক্সবাজার জেলার রোহিঙ্গা অধ্যুষিত উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী গ্রামে। তার চিকিৎসায় আর্থিক সহায়তা পাঠানো যাবে সাইফুলের বাবার বিকাশ (পার্সোনাল) নাম্বারে ০১৮৩৯৬৭৮৯৮২ ।

পাঠকের মতামত