প্রকাশিত: ০৬/০৯/২০১৭ ৮:৩৭ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:৫৯ পিএম

শহিদুল ইসলাম, পালংখালী সীমান্ত থেকে;;
কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী সীমান্তের ওপারে নাফ নদীর তীরে মিয়ানমার সেনা ও রাখাইন যুবকদের দায়ের কোপ ও গুলিতে নিহত হওয়া পাঁচ জনের মরদেহ উদ্ধার হয়েছে। পালংখালী ইউনিয়নের অান্জুমান পাড়া এলাকার মেদিখাল এলাকা থেকে এসব মরদেহ বাংলাদেশ ভুখন্ডে তুলে অানা হয় বলে ইউপি সদস্য নুরুল হক জানিয়েছেন। সন্ধ্যায় পূর্ব ফারির বিল জামে মসজিদ কবর স্হানে দাফন করা হয়। নিহত হলেন কারী ফয়েজুল ইসলাম(৫৬),শামশুল অালম(৫০),ছৈয়দ অালম (৫৫),সুফিয়া বেগম (১৯),ও ফয়েজুর রহমান (৯০)। তারা সবাই মিয়ানমারের রাখাইন রাজ্যের বুচিদং টংবাজার রাংমংপাড়ার বাসিন্দা। উখিয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত)মো:কায় কিসলু বলেন,ওপারে গুলি ও ধারালো অস্ত্রের অাঘাতে নিহত ৫জনের লাশ উদ্ধার করে এপারে নিয়ে এসেছে স্বজনরা।

পাঠকের মতামত

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...

জসিম উদ্দিন টিপু আজকের দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি

টেকনাফের সাংবাদিক জসিম উদ্দিন টিপু আজকের দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। অনুসন্ধানী সাংবাদিকতাসহ ...
Single Page Footer