প্রকাশিত: ১১/১১/২০১৭ ৩:২৫ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১১:১৯ এএম

উখিয়া নিউজ ডটকম::
উখিয়ার সীমান্তে দিয়ে ১ হাজার ৫শ’ রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে রোহিঙ্গারা উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের আন্জুমানপাড়া সীমান্ত পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করে। এসময় সীমান্তে দায়িত্বরত বিজিবি’র সদস্যরা তাদের প্রাথমিক চিকিৎসা ও খাদ্য সামগ্রী বিতরণ করেছে। রাখাইনে আবারও তাণ্ডব শুরু হওয়ায় ওই দেশে অবস্থানকারী বাকি রহিঙ্গারা বাংলাদেশে আসতে শুরু করেছে। এর সত্যতা নিশ্চিত করেছেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিকারুজ্জামান। তিনি বলেন, আন্জুমানপাড়া সীমান্ত দিয়ে রোহিঙ্গা অনুপ্রবেশের খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। এসময় অসুস্থ্য রোহিঙ্গাদের প্রাথমিক চিকিৎসা ও খাবার দেওয়া হয়েছে। পরে তাদের তল্লাশি করে বায়োমেট্রিক পদ্ধতির মাধ্যমে নতুন ক্যাম্পে নিয়ে যাওয়া হবে।

গত তিন দিনে টেকনাফ উপজেলার শাহ পরীরদ্বীপ জালিয়াপাড়া হয়ে ভেলায় ভেসে প্রায় ৭শ’ রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। তারা প্রত্যেকেই নিজ দেশে নির্যাতনের শিকার। রোহিঙ্গারা নৌকা সঙ্কটের কারণে কাঠ, বাঁশ ও দড়ি দিয়ে ৮০০ থেকে ১০০০ বর্গফুটের ভেলা তৈরি করে ঝুঁকি নিয়ে বাংলাদেশে আসছে। গত বুধবার একটি ভেলায় ৫২ জন এবং বৃহস্পতিবার পৃথক দুটি ভেলায় ১৩২ জন বাংলাদেশে এসেছে।

মিয়ানমারের রাখাইন রাজ্যের একাধিক সূত্র জানায়, গত এক সপ্তাহ ওই দেশের সেনাবাহিনী ও উগ্রপন্থী মগরা রোহিঙ্গাদের ওপর হত্যা, ধর্ষণ ও বাড়িঘর জ্বালিয়ে দেওয়া বন্ধ রেখেছিল। কিন্তু,গত দুই দিন ধরে রাখাইনে ফের তাণ্ডব শুরু হয়েছে। এর ফলে রোহিঙ্গারা ফের অনুপ্রবেশ শুরু করেছে।

অনুপ্রবেশকারী রোহিঙ্গারা বলছেন,‘রাখাইনে ফের তাণ্ডব শুরু হওয়ায় যে অল্প সংখ্যক রোহিঙ্গা ছিল এখন তারাও বাংলাদেশে চলে আসছে। এখনো রাখাইনে অবস্থানকারী হাজার হাজার রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশের অপেক্ষায় আছে।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...