প্রকাশিত: ২৩/০২/২০১৯ ৩:৪৫ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::
উখিয়ার মরিচ্যাস্থ গুরামিয়া গ্যারেজ নামক স্থানে একটি প্রতিষ্ঠিত নার্সারী ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য বাধা দেওয়ায় দুর্বত্তদের হামলায় মহিলা উদ্যোক্ততা রহিমা বেগম সহ ৩ জন আহত হয়েছে। গত বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারী) সকালে প্রকাশ্যে সন্ত্রাসীদের ন্যাক্কারজনক এ হামলার ঘটনাটি ঘটেছে।

জানা যায়, ভূমিহীন নারী উন্নয়ন সংগঠনের সভানেত্রী রহিমা বেগম সরকারি ভাবে প্রশিক্ষণ গ্রহণ করে উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের গুরামিয়া গ্যারেজস্থ ১৬ শতক জায়গার উপর শাপলা নার্সারী প্রতিষ্ঠা করে। বিগত ১৫ বছর কঠোর শ্রম ও সাধনার মাধ্যমে তিল তিল করে এ নার্সারীতে ফলজ, ঔষুধী, বনজসহ ফুলের বিভিন্ন প্রজাতির চারা উৎপাদন করে বাজারজাত করে আসছে।

অভিযোগে প্রকাশ, একই এলাকার প্রভাবশালী মৃত আব্দুল হাকিমের পুত্র মোঃ ইউসুফ পাশর্বর্তী সরকারি পাহাড় কেটে বাসা তৈরি করে রোহিঙ্গাদেরকে বাড়ী ভাড়া দেয়। বাসায় অবস্থানরত রোহিঙ্গাদের ব্যবহারকৃত খোলা পায়খানার মলমুত্র ও দুর্গন্ধ পানি নার্সারীর অভ্যন্তরে প্রবাহিত করে।

নার্সারীর মালিক রহিমা বেগম অভিযোগ করে বলেন, খোলা পায়খানার দুর্গন্ধযুক্ত মলমুত্রের পানি প্রবাহিত ও পরিবেশ দূষন হয়ে নার্সারীর অসংখ্য চারা পরিবেশ দুষণ হয়ে মারা যায়। এ বিষয়ে বারংবার বাঁধা দিলেও তারা কর্নপাত করেনি। পরিবেশ দূষনের কারণে প্রায় ৭০ হাজার টাকার মত বিভিন্ন প্রজাতির চারা ও মালামাল ক্ষতিসাধন হয়েছে।

এ দিকে গত বৃহস্পতিবার সকালে এ ঘটনার জের ধরে পরিবেশ ধ্বংসনকারী মো: ইউসুফের নেতৃত্বে একদল সন্ত্রাসী দা, লাঠি ও দারালো কিরিস নিয়ে শাপলা নার্সারীতে হামলা, সীমানা পিলার ভাংচুর ও চারা নষ্টের অপচেষ্টা চালায়। এসময় বাঁধা দিলে সন্ত্রাসীদের হামলায় রহিমা বেগম (৪৫), ছেলে মোঃ আলম হৃদয় (২৫) ও রেজাউল করিম মানিক (২২) আহত হয়।

এ ব্যাপারে রহিমা বেগম বাদী হয়ে মোঃ ইউসুফ, আব্দু ছুবহান ও আরিফকে আসামী করে উখিয়া থানায় এজাহার দায়ের করা হয়েছে বলে জানা গেছে। হামলার শিকার মো: আলম হৃদয় অভিযোগ করে বলেন, সন্ত্রাসীরা প্রকাশ্য প্রাণ নাশের হুমকি ধমকি দিয়ে যাচ্ছে। এমনকি গত ১২ ডিসেম্বর অনুরূপ ঘটনায় তার মা রহিমা বেগমের উপর হামলার ও শীলতাহানির ঘটনা সংঘটিত করেছে। এ ব্যাপারে কক্সবাজার পরিবেশ অধিদপ্তরে লিখিত অভিযোগ দেওয়া হয়।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...