প্রকাশিত: ১৯/০৮/২০১৭ ৯:৫১ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:৫২ পিএম

শ.ম.গফুর, উখিয়া::
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শরনার্থী শিবির ও বস্তি পরিদর্শন করেছেন সুপ্রিম কোর্টের আওতাধীন হাইকোর্টের আপিল বিভাগের প্রতিনিধি দল। হাইকোর্টের
আপিল বিভাগের বিচারপতি মোঃইমাম আলীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল শনিবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ১০টায় উখিয়ার কুতুপালং রেজিস্টার্ড শরনার্থী শিবিরে দায়ীত্বরত বিভিন্ন এনজিওর সেবা সংস্থার কার্যক্রম ঘুরে -ফিরে দেখেন। পরবর্তী আন রেজিস্টার্ড রোহিঙ্গা বস্তির রোহিঙ্গাদের সাথে কথা বলেন এবং তাদের বর্ণনা শুনেন। প্রতিনিধি দলের অন্যরা হলেন হাইকোর্টের আপিল বিভাগের বিচারপতি শেখ হাসান আরিফ, ডেপুটি রেজিষ্টার অরুন চক্রবর্তী, সহকর্মী রেজিস্টার ফারজানা ইয়াছমিন। এসময় কুতুপালং ক্যাম্প ইনচার্জ রেজাউল করিম, উখিয়া উপজেলা নির্বাহী অফিসার মাইন উদ্দিন, উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের, প্রশাসনের পদস্থ কর্মকর্তা সহ বিভিন্ন এনজিও সংস্থার প্রতিনিধি গন উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...