প্রকাশিত: ১৭/০২/২০২১ ২:১০ পিএম
প্রতিকী ছবি

প্রতিকী ছবি
কক্সবাজার জেলার উখিয়া ক্যাম্পের দুই রোহিঙ্গা নারীকে বিয়ে করে ফেঁসে গেলেন সুনামগঞ্জের সীমান্তবর্তী উপজেলা তাহিরপুরের দুই যুবক। দুই রোহিঙ্গা নারীর এক আত্মীয়কে আটক করে জিজ্ঞাসাবাদ করলে বেরিয়ে এসে চাঞ্চল্যকর তথ্য। এরপর দুই রোহিঙ্গা নারীর তাহিরপুরের স্বামীসহ মোট পাঁচজনকে আটক করেছে পুলিশ।

সোমবার রাতে তাহিরপুর উপজেলার বাগলী বাজার থেকে সুফাইদ মিয়া (২১) নামের রোহিঙ্গা যুবককে আটক করে পুলিশ। এরপর তার দেয়া তথ্য মোতাবেক আজ মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকালে আরও দুই রোহিঙ্গা নারী এবং তাদের স্বামীদের আটক করে পুলিশ।

সুনামগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, আটককৃত সুফাইদ মিয়া প্রকৃত রোহিঙ্গা। তিনি রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে এসেছে। তবে দুই নারী জন্মগতভাবে রোহিঙ্গা হলেও তারা বাংলাদেশে বড় হয়েছে। তাদের মা-বাবা দীর্ঘদিন ধরে বাংলাদেশে বসবাস করছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হবে।

MORE COOL STUFFMgid

Women Love These Great Tips To Making Your Teeth Look Whiter
Herbeauty

6 Trends To Look Like An Eye-Candy And 6 To Forget About
Herbeauty
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের ইন্দ্রপুর গ্রামের আবুল খায়েরের ছেলে ফারুক মিয়া (২৬) ২০১৭ সালে উখিয়া ক্যাম্পের রোহিঙ্গা মৃত ইব্রাহিম আলীর মেয়ে সুপাইয়া বেগম (২০) কে বিয়ে করেন। বিয়ের পর সুপাইয়ার খালাতো বোন রুবিনারও যাতায়াত ছিল ফারুকদের বাড়িতে। পরে রুবিনা আক্তারকে (১৮) বিয়ে করে ফারুকের ভাই মোবারক হোসেন (২১)। ফারুক মিয়া ও রোহিঙ্গা সুপাইয়া বেগম দম্পতির ছয় মাসের শিশু সন্তান ফরহাদ হোসেন এবং মোবারক হোসেন ও রোহিঙ্গা রুবিনা আক্তারের রয়েছে চার মাসের শিশু সন্তান রিফাত হোসেন।

জানা যায়, সোমবার গভীর রাতে পুলিশ রোহিঙ্গা যুবক সুপাইদ মিয়াকে সন্দেহজনক অবস্থায় আটক করে। তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানায়, তাহিরপুর উপজেলার ইন্দ্রপুর গ্রামে তার দুই ফুফু রয়েছে এবং তাদের বাড়িতেই তিনি বেড়াতে এসেছে। পরে তার দুই ফুফু ও তাদের স্বামীকে আটক করে পুলিশ।

তাহিরপুর থানার ওসি মো. আব্দুল লতিফ তরফদার জানান, তিন রোঙ্গিহাসহ পাঁচজনকে আটক করা হয়েছে। দুই দম্পতির সঙ্গে দুইটি শিশু রয়েছে। আটককৃত পাঁচজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ সুপারের নির্দেশনা অনুযায়ী তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

পাঠকের মতামত

কক্সবাজারে নিউজিল্যান্ডের এক পরিবারের ৪ সদস্যকে নিয়ে নৌকাডুবি, নিখোঁজ ১

কক্সবাজার সদরের নাজিরারটেক বঙ্গোপসাগরের মোহনায় নৌকা ডুবে নিউজিল্যান্ডের এক কিশোর নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নিউজিল্যান্ডের ...

পোস্টিং দোছড়ি বিটে, থাকছেন থাইংখালী বিটেটাকা না দিলে বাড়ির হাঁস-মুরগি নিয়ে যান, ঘর ভেঙে দেন বনরক্ষী কামাল হোসেন

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের বনরক্ষী কামাল হোসেনের বিরুদ্ধে স্থানীয় গরিব ও অসহায় মানুষের ...

‘দুনিয়াত্তু বিচার চাই’—নিজ দেশে ফেরার আকুল আকুতিতে মুখরিত উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প

“আমরা আর কতদিন শরণার্থী হিসেবে অন্যের আশ্রয়ে থাকব? আমরা বাংলাদেশে স্থায়ী হতে আসিনি, আমাদের একমাত্র ...

টেকনাফে পঁচা-দুর্গন্ধযুক্ত পরিবেশে তৈরী হচ্ছে মিষ্টি; অনুমোদন ছাড়াই বাজারে বিক্রি!

পঁচা-দুর্গন্ধযুক্ত এলাকা এবং মারাত্মক এক অস্বাস্থ্যকর পরিবেশে তৈরী করা হচ্ছে হরেক রকমের মিষ্টি। অস্বাস্থ্যকর পরিবেশে ...
Single Page Footer