মোহাম্মদ ইব্রাহিম মোস্তফা, বিশেষ প্রতিবেদক
প্রকাশিত: ৩১/০৮/২০২২ ৪:২৭ পিএম

“বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি, তথ্য দিন সেবা নিন” এই স্লোগানকে সামনে রেখে কক্সবাজরের উখিয়ার রাজাপালং ইউনিয়ন পরিষদে মাদক, জঙ্গিবাদ, মানব পাচার,বাল্য বিবাহ, ইভটিজিং, সাইবার ক্রাইম সহ সামাজিক অবক্ষয় প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩১ আগস্ট) সকালে উখিয়া থানা কর্তৃক আয়োজন ৬৭নং বিট ইউনিয়ন পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়।

উক্ত বিট সভায় থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও সহকারী পুলিশ পরিদর্শক মনিরুলের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উখিয়া সদর রাজাপালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী।

রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন, মাদক ছিনতাই প্রতিরোধের সাথে ইভ টিজিং, বাল্যবিবাহ, জঙ্গিবাদ-সন্ত্রাসবাদবিরোধী কার্যক্রমে নতুন করে কাজ করতে হবে৷ মাদক বিক্রেতা, মাদকসেবী, সন্ত্রাসী, ইভটিজার এরা দেশ-জাতির শত্রু। এদের কোনো ছাড় দেওয়া যাবে না৷ এদের সনাক্ত করার জন্য আমার পরিষদের মেম্বার ও গ্রাম পুলিশ নতুন করে কাজ করবে৷ যারা অপরাধে জড়াচ্ছে এদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার বাড়াতে হবে৷

থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, কোনো অপরাধীকে ছাড় দেয়া হবে না। অপরাধী সম্পর্কে থানা পুলিশকে সঠিক তথ্য দিয়ে সহায়তা করুন। পুলিশ জনগণের পাশে থাকবে। তিনি বলেন, পুলিশের সেবা কার্যক্রম আরো গতিশীল করতে এবং পুলিশের সাথে জনগণের সম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে প্রতি ইউনিয়নে বিট পুলিশিং সভার আয়োজন করা হবে। প্রতিটি ইউনিয়ন পরিষদের বিট পুলিশ সেবা দিয়ে থাকবেন।

বক্তব্য রাখেন রাজাপালং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সালাহ উদ্দিন মেম্বার ও সাধারণ সম্পাদক এটিএম রশিদ প্রমুখ।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...