প্রকাশিত: ২৮/০১/২০১৭ ১১:০২ এএম

শ.ম.গফুর,উখিয়া
উখিয়ার জাতীয়তাবাদী আন্দোলনের অন্যতম সৈনিক, পালংখালী ইউনিয়নের প্রবীণ বিএনপি নেতা হাকিম আলী নেই। তিনি ২৭ জানুয়ারী শুক্রবার সন্ধ্যা সাড়ে ৫টায় বালুখালীস্থ নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি
………..রাজেউন। মৃত্যুকালে তাহার বয়স হয়েছিল ৬৫ বছর। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগ – শোকে ভোগে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ৪মেয়ে,বহু গুণগ্রাহী,আত্মীয়সজন ও দলীয় সহকর্মী রেখে যান। কাল শনিবার সকাল ১০টায় দক্ষিণ বালুখালী কেন্দ্রীয় জামে মসজিদ ঈদগাহ মাঠে মরহুমের নামাযে জানাযা শেষে কবরস্থানে দাফন করা হবে।এদিকে বিএনপি নেতা হাকিম আলীর মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবার – পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন
করে বিবৃতি জানিয়েছেন উখিয়া -টেকনাফের সাবেক এমপি শাহজাহান চৌধুরী, উখিয়া উপজেলা বিএনপির সভাপতি কাজী রফিক উদ্দিন, সাধারণ সম্পাদক সরওয়ার জাহান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রাজিব চৌধুরী, পালংখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম.গফুর উদ্দিন চৌধুরী, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফজল কাদের ভুট্টো, স্থানীয় মেম্বার নুরুল আবছার চৌধুরী,সাংবাদিক ও মানবাধিকার কর্মী
শ.ম.গফুর ও পালংখালী ইউনিয়ন পরিষদ উদ্দোক্তা জিয়াউল হক বাপ্পী প্রমুখ।

পাঠকের মতামত

পর্যটন মৌসুমে সেন্টমার্টিনে বিদ্যুতের দাম বাড়ল, বাড়েনি সরবরাহ

পর্যটনের স্বর্গ হিসেবে পরিচিত প্রবালদ্বীপ সেন্টমার্টিনে বিদ্যুতের সংকট দীর্ঘদিনের। ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়ার পর ...

টেকনাফে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষের প্রস্তুতি, সেনাবাহিনীর হস্তক্ষেপে নিয়ন্ত্রণ

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মনখালী ও শামলাপুর এলাকার বাসিন্দাদের মধ্যে পূর্ববিরোধ নিয়ে উত্তেজনা ছড়িয়ে ...

সেন্টমার্টিন ভ্রমণ: পর্যটক পরিবহনের অনুমতি পায়নি কোনো জাহাজ

কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পর্যটক পরিবহনের জন্য রুট পারমিট চেয়ে আবেদন করেছে সাতটি জাহাজ। তবে প্রয়োজনীয় কাগজপত্র ...