প্রকাশিত: ১৫/০২/২০২১ ৮:৩৩ পিএম

উখিয়া নিউজ ডটকম::
উখিয়া উপজেলার বালুখালিতে মাদক উদ্ধার করতে গিয়ে বন্দুকযুদ্ধে মুখে পড়েছে র্র্যাব। অভিযান চালানোর সময় র্র্যাবের উপস্থিতি টের পেয়ে র‍্যাবকে লক্ষ্য করে মাদক ব্যবসায়ীরা গুলি চালায়। এসময় র্র্যাবও পাল্টা গুলি চালালে গুলিবিদ্ধ হয় জাফর নামে এক মাদক কারবারি । র্র্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য পাওয়া গেছে।
সোমবার (১৫ ফেব্রুয়ারী) দুপুর সাড়ে ১২টার এ ঘটনা ঘটে। এ সময় র্র্যাব ঘটনাস্থল থেকে ৮ হাজার পিস ইয়াবা, বিদেশি পিস্তল, তাজা গুলি, খালি খোসা ও রামদা উদ্ধার করেছে জানিয়েছে।

র‍্যাবের পাটানো প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়,১৫ ফেব্রুয়ারি সোমবার উখিয়া উপজেলার বালুখালী কাস্টমস এলাকায় কতিপয় অস্ত্রধারী মাদক ব্যবসায়ী মাদক ক্রয়বিক্রয় কালে র‍্যাবের উপস্থিত টের পেয়ে র‍্যাবের উপর গুলি করলে সরকারি সম্পত্তি ও আত্মরক্ষার জন্য র‍্যাবও পালটা গুলি চালায়। এতে জাফর আলম (৪০) পিতা: সৈয়দ মোস্তাফা নামে এক মাদক ব্যবসায়ীর শরীরে গুলিবিদ্ধ হয়।
তাৎক্ষণিকভাবে র‍্যাব ঐ মাদক ব্যবসায়ীকে চিকিৎসার জন্য কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যায়। পরবর্তীতে কর্তব্যরত চিকিৎসক তাকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন।
সদর হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর কক্সবাজার সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করতে বলেন। বর্তমানে গুলিবিদ্ধ ঐ মাদক ব্যবসায়ী র‍্যাবের পাহারায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দ্যেশ্যে যাত্রা করেছে বলে র‍্যাবের পাটানো প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

পাঠকের মতামত

কক্সবাজারে নিউজিল্যান্ডের এক পরিবারের ৪ সদস্যকে নিয়ে নৌকাডুবি, নিখোঁজ ১

কক্সবাজার সদরের নাজিরারটেক বঙ্গোপসাগরের মোহনায় নৌকা ডুবে নিউজিল্যান্ডের এক কিশোর নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নিউজিল্যান্ডের ...

পোস্টিং দোছড়ি বিটে, থাকছেন থাইংখালী বিটেটাকা না দিলে বাড়ির হাঁস-মুরগি নিয়ে যান, ঘর ভেঙে দেন বনরক্ষী কামাল হোসেন

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের বনরক্ষী কামাল হোসেনের বিরুদ্ধে স্থানীয় গরিব ও অসহায় মানুষের ...

‘দুনিয়াত্তু বিচার চাই’—নিজ দেশে ফেরার আকুল আকুতিতে মুখরিত উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প

“আমরা আর কতদিন শরণার্থী হিসেবে অন্যের আশ্রয়ে থাকব? আমরা বাংলাদেশে স্থায়ী হতে আসিনি, আমাদের একমাত্র ...

টেকনাফে পঁচা-দুর্গন্ধযুক্ত পরিবেশে তৈরী হচ্ছে মিষ্টি; অনুমোদন ছাড়াই বাজারে বিক্রি!

পঁচা-দুর্গন্ধযুক্ত এলাকা এবং মারাত্মক এক অস্বাস্থ্যকর পরিবেশে তৈরী করা হচ্ছে হরেক রকমের মিষ্টি। অস্বাস্থ্যকর পরিবেশে ...
Single Page Footer