প্রকাশিত: ০৪/০৮/২০১৭ ১১:১৯ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:৪১ পিএম

উখিয়া নিউজ ডেস্ক  ::
ইয়াবা মামলায় জামিন জালিয়াতির দায়ে হাইকোর্টের বেঞ্চ কর্মকর্তা মো. রফিকুল ইসলামকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

উচ্চ আদালতের কোন আদেশ না হওয়া সত্ত্বেও এই মামলার আসামি এবং অন্যান্য স্বার্থান্বেষী মহলের কারসাজি ও সহায়তায় জাল-জালিয়াতিপূর্ণ রুল এবং জামিন আদেশ তৈরি করায় তাকে বরখাস্তের নির্দেশ দেন প্রধান বিচারপতি। ওই নির্দেশের পরই সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ওই কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্তের আদেশ জারি করেন। একই সঙ্গে অসদাচরণ ও দুর্নীতির অভিযোগ উত্থাপিত হওয়ায় তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে।

গত বছরের ২৬ জুন বকতার আহমেদকে ৫০ হাজার পিস ইয়াবাসহ রাজধানীর খিলগাঁও থেকে গ্রেফতার করে পুলিশ। বকতারের বাড়ি কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী গ্রামে। এই মামলাটি ঢাকার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৬ এ বিচারাধীন রয়েছে। এই মামলায় হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন ওই আসামি। কিন্তু জামিন আবেদনটি শুনানি হয়নি। শুনানি না হওয়ার পরেও বেঞ্চ কর্মকর্তা রফিকুল হাইকোর্টের দু’জন বিচারপতির সাক্ষর জাল করে জামিন আদেশ প্রস্তুত করেন। ওই ভুয়া জামিন আদেশ বিচারিক আদালতে দাখিল করলে আসামি বকতার কারাগার থেকে মুক্তি পান। একই মামলার অপর আসামি নুরুল আলম টিটোও জামিন চেয়ে আবেদন করেন। ওই আবেদনের শুনানিতে মূল আসামি বকতারের জামিন পাওয়ার বিষয়টি উল্লেখ করা হয় তখনই এই ভয়াবহ জালিয়াতির ঘটনা ধরা পরে। এরপরই রফিকুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রেজিস্ট্রারকে নির্দেশ দেয় হাইকোর্ট।

ইত্তেফাক:

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer