প্রকাশিত: ১৪/০৪/২০১৮ ৭:২৮ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:১০ এএম

এম বশর চৌধুরী উখিয়া::
কক্সবাজারের উখিয়ার রুমখা বাজার পাড়ার চাঞ্চল্যকর নুর মহল চৌধুরী হত্যা কান্ডের ঘটনা নিয়া আদালতের নির্দেশে অবশেষে ১১ এপ্রিল/১৮ ইং তারিখ উখিয়া থানায় হত্যা মামলা রুজু হয়েছে। যার উখিয়া থানার মামলা নং- ২১, ধারা- ৩০২/৩৪ পেনাল কোড। চাঞ্চল্যকর এ হত্য্ কান্ডের ঘটনায় নিহত মহিলার ছেলে মোরশেদ কবির চৌধুরী গত ২৫ ফেব্র“য়ারী ৩ জনকে আসামী করে সিনিয়র জুডিসয়াল আদালত নং- ২, কক্সবাজার বরাবর হত্যা মামলার এজাহার দায়ের করলে বিজ্ঞ আদালতের নির্দেশে উখিয়া থানা পুলিশ এ মামলা রুজু করেন।
আদালতে দায়েরকৃত অভিযোগে জানা যায়, ১৬ ফেব্র“য়ারী রাত অনুমান ৩:০০ ঘটিকার সময় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে একই গ্রামের ফজলুল কবিরের ছেলে আবছার কবির (৩৭), আজম চৌধুরী (৩৪) ও মেয়ে তানজিনা আক্তার খায়রু (২৫) গণ নুর মহল চৌধুরীর ঘরে কৌশলে ঢুকে নির্মমভাবে ইট দিয়ে পিটিয়ে নুর মহল চৌধুরীর মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে। পরিবারের লোকজন তাহাকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়া গেলে ২০ ফেব্র“য়ারী ভোর ৫ ঘটিকার সময় সে মৃত্যু বরন করেন। নির্মম এ হত্যাকান্ডের ঘটনা নিয়ে এলাকাবাসীর মনে ক্ষোভের আগুন জ্বলছে। দাবী উঠেছে প্রভাবশালী খুনী সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের কাঠ গড়ায় দাঁড় করানোর। এদিকে মামলার বাদী মোরশেদ কবির চৌধুরী অভিযোগ করে জানান, তার মায়ের খুনীরা তাকে মামলা উঠাইয়া নেওয়ার জন্য প্রাণ নাশের হুমকি দিচ্ছে এবং মামলার সাক্ষীদের অর্থের প্রলোভন ও ভয় দেখিয়ে হত্যা কান্ডের ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করার অপচেষ্টা করছে।

পাঠকের মতামত

নিষিদ্ধ ছাত্রলীগের সমাবেশের জেরে উখিয়ায় ১১৪ জনের বিরুদ্ধে মামলা

উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সমাবেশকে কেন্দ্র করে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের ...

রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝির বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির অভিযোগ!

কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৮ ওয়েস্টের বি ব্লকের হেড মাঝি এনায়েত উল্লাহর বিরুদ্ধে চাঁদাবাজি, ...

টেকনাফের একরাম হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী অভিযানের নামে কাউন্সিলর ও টেকনাফ যুবলীগের সাবেক সভাপতি একরামুল হক ...

মোহাম্মদ রশিদ -সভাপতি ও হারুন রশিদ -সাধারণ সম্পাদক নির্বাচিতউখিয়ায় গয়ালমারা রয়েল এসোসিয়েশনের নতুন কমিটি গঠিত

কক্সবাজারের উখিয়া উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন গয়ালমারা রয়েল এসোসিয়েশন-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন ...
Single Page Footer