প্রকাশিত: ১৯/০৫/২০২১ ৯:১৪ পিএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
উখিয়া উপজেলার নতুন সহকারী কমিশনার ভুমি (এসি ল্যান্ড) মো: তাজ উদ্দিন (১৮১১৫) তাঁর নতুন কর্মস্থলে যোগদান করেছেন। বুধবার ১৯ মে কর্মস্থলে যোগদানের জন্য উখিয়ার ইউএনও নিজাম উদ্দিন আহমেদের সাথে সাক্ষাত করতে গেলে ইউএনও নিজাম উদ্দিন আহমেদ নতুন এসি (ল্যান্ড) মো: তাজ উদ্দিনকে ফুল দিয়ে স্বাগত জানান।

গত ৩ মে উখিয়া উপজেলার সহকারী কমিশনার ভুমি (এসি ল্যান্ড) হিসাবে মো: তাজ উদ্দিন কে নিয়োগ দেওয়া হয়। এর আগে উখিয়সর নতুন এসি (ল্যান্ড) মো: তাজ উদ্দিন জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদের কাছে যোগদানপত্র দিয়ে কর্মস্থলে যোগদান করেন বলে জেলা প্রশাসকের কার্যালয়ের গোপনীয় সহকারী মোহাম্মদ ফরিদুল আলম ফরিদ জানিয়েছেন।

উখিয়ার নতুন এসি ল্যান্ড মো: তাজ উদ্দিন এর আগে বান্দরবান জেলার থানচি উপজেলার এসি ল্যান্ড হিসাবে দায়িত্ব পালন করেছেন। তাঁর নিজের বাড়ি যশোর জেলায় এবং শ্বশুর বাড়ি রংপুর জেলায়।

এদিকে, উখিয়া উপজেলার সদ্য সাবেক সহকারী কমিশনার (ভুমি) মোহাম্মদ আমিনুল আহসান খান (১৮৮৩৭) প্রধান তথ্য কমিশনারের একান্ত সচিব হিসেবে ইতিমধ্যে যোগদান করেছেন। মোহাম্মদ আমিনুল আহসান খান ২০১৯ সালের ১ অক্টোবর উখিয়াতে এসি ল্যান্ড হিসাবে যোগদান করেছিলেন

পাঠকের মতামত

জেলাভিত্তিক তদারকি ও সমন্বয়ের জন্যে দায়িত্ব বন্টন : কক্সবাজারের দায়িত্বে মন্ত্রী সাচিং প্রু জেরী

জেলাভিত্তিক তদারকি ও সমন্বয়ের জন্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদের হুইপদের দায়িত্ব বণ্টন করেছে সরকার। ২৭ ...

কক্সবাজার সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণ: ডিসিসহ চারজনকে আদালত অবমাননার নোটিশ

আদালতের নির্দেশনা অমান্য করে কক্সবাজার সমুদ্রসৈকত এলাকার বালিয়াড়িতে নির্মাণকাজ শুরু করার অভিযোগে কক্সবাজারের জেলা প্রশাসক, ...

কক্সবাজারে ট্রলার ডুবে নিখোঁজ নিউজিল্যান্ডের কিশোরের মরদেহ উদ্ধার

কক্সবাজার শহরের বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক এলাকাবর্তী সাগরে ট্রলারডুবিতে নিখোঁজ হওয়ার সাড়ে ৩২ ঘণ্টা ...
Single Page Footer