প্রকাশিত: ২৫/০৩/২০১৮ ৪:০৭ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:০০ এএম
র‌্যাবের হাতে আটক ডাকাত সদস্যরা

উখিয়া নিউজ ডটকম::

র‌্যাবের হাতে আটক ডাকাত সদস্যরা

কক্সবাজারের উখিয়া উপজেলায় অভিযান চালিয়ে অস্ত্রসহ তিন ডাকাতকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

রোববার (২৫ মার্চ) সকালে উপজেলার মাছকারিয়া এলাকায় আদর্শ গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- ফলিয়াপাড়া এলাকার মো আব্দুস সালামের ছেলে মো জসিম উদ্দিন (৩০), আবু শামার ছেলে মোঃ নুরুল বশর (৩০) ও মধুরছড়া এলাকার মৃত আবুল কাশেমের ছেলে মো আনোয়ার হোসেন (২৮)।

কক্সবাজার র‌্যাব-৭ এর কোম্পানি কমান্ডার মেজর মো. রুহুল আমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে উখিয়ার মাছকারিয়া এলাকায় অভিযান চালায় র‌্যাবের একটি দল। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তিন ডাকাতকে আটক করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদে ওই এলাকায় তল্লাশি চালিয়ে ১০টি ওয়ান শুটারগান, ১টি এসবিবিএল, ৩ রাউন্ড গুলি, ৩টি রামদা, ১টি কিরিচ এবং ৫ রাউন্ড খালি খোসা উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, আটকদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। নতুন করে সংশ্লিষ্ট আইনে মামলা করে অস্ত্রসহ আটকদের উখিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...
Single Page Footer