প্রকাশিত: ১৫/০৯/২০২১ ৪:৫৭ পিএম

শ.ম.গফুর,উখিয়া::
কক্সবাজারের উখিয়ার শীলেরছাড়ার কামাল ১০ হাজার পিস ইয়াবাসহ চট্টগ্রামের লোহাগাড়ায় আটক হয়েছে। সাথে আরেক সহযোগীও ১০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করে থানা পুলিশ। মঙ্গলবার রাতে চুনতির রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয়ের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে গাড়ি তল্লাশিকালে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতার মো.কামাল(২৮)উখিয়ার রাজাপালং ইউপির শীলেরছড়ার মৃত মীর মুহাম্মদের ছেলে এবং আরেক সহযোগী আবদুল আজিজ(২১) কক্সবাজার সদরের পিএমখালী ইউপির ছনখোলার আবদুস শুক্কুরের ছেলে।
বুধবার সকালে তাদের চট্টগ্রাম আদালতে পাঠানো হয়।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে লোহাগাড়া থানার এসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে লোহাগাড়া থানা পুলিশের একটি টিম চুনতি রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয়ের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে গাড়ি তল্লাশি চালায়। এ সময় পৃথক গাড়ি তল্লাশিতে ১০ হাজার ইয়াবাসহ আবদুল আজিজ ও ১০ হাজার ইয়াবাসহ মো. কামালকে গ্রেফতার করা হয়।

লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। বুধবার সকালে তাদের চট্টগ্রাম আদালতে সোপর্দ করা হয়েছে।

পাঠকের মতামত

কক্সবাজারের সাগরে ডুবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

কক্সবাজারের রামুর হিমছড়িতে সাগরে গোসল করতে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও ...

কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ছেড়ে পালিয়েছে চিকিৎসক-নার্স

কক্সবাজারের কক্স ন্যাশনাল হসপিটালে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ...

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন তৈরি হচ্ছে ১৫ হাজার সাবান

কক্সবাজারের উখিয়ার থাইংখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরের (ক্যাম্প-২০) একটি কারখানায় প্রতিদিন গড়ে ১৫ হাজার সাবান উৎপাদিত হচ্ছে। ...

ইনানীতে অগ্নিকান্ড : ১০ মরদেহ শনাক্ত হলেও এখনো নিখোঁজ শিক্ষিকা

অন্যদিকে অগ্নিকাণ্ডের পর স্বজনদের দেয়া তথ্য অনুযায়ী রিসোর্টে অবস্থানকারী পর্যটকদের মধ্যে নিখোঁজের তালিকায় ছিলেন মোট ...