প্রকাশিত: ১১/০৪/২০২০ ৫:৩০ পিএম

ইমরান আল মাহমুদ, উখিয়া::
করোনার পরিস্থিতিতে সেলুনের দোকান বন্ধ হওয়াতে ও গ্রীষ্মের তাপে উখিয়া উপজেলায় মাথা ন্যাড়া করা লোকজন বৃদ্ধি পাচ্ছে। প্রতিনিয়ত বিভিন্ন পাড়া-মহল্লায় স্টেশনে লক্ষ্য করা যায় অনেকেই মাথা ন্যাড়া করে ফেলেছেন।
উখিয়া উপজেলা ছাত্রদলের আহবায়ক আরফাত হোসেন চৌধুরীর কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান, চুল লম্বা হওয়ার ফলে সেলুনের দোকানও বন্ধ রয়েছে।যার কারণে গরমে চুলকানি থেকে রক্ষা পেতে মাথা ন্যাড়া করেছেন বলে জানা যায়।
কারণ হিসেবে আরো জানতে চাইলে বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের উখিয়া উপজেলার সিনিয়র সহ সভাপতি কামাল উদ্দিন সোহাগ জানান,মূলত দীর্ঘদিন সেলুনের দোকান বন্ধ এবং গ্রীষ্ম চলে আসাতে চুল লম্বা হয়ে চুলকাচ্ছে। যার ফলে চুলপড়া বন্ধ হচ্ছেনা বলে মাথা ন্যাড়া করে ফেলেছেন বলে জানা যায়।
করোনা পরিস্থিতিতে সরকারি বিভিন্ন দিকনির্দেশনা দেওয়ার ফলে দীর্ঘদিন লকডাউন থাকার সম্ভাবনার কথা মাথায় রেখে মাথা ন্যাড়া করতেছেন বলে জানা যায়।তাছাড়া অনেক সচেতন চাকুরিজীবী কর্মকর্তারাও মাথা ন্যাড়া করার দলে যুক্ত হয়েছেন।অনেকেই নিজের মাথা ন্যাড়া করার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন।
তাছাড়া আগামী ৩০শে মে পর্যন্ত দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণার ফলে দীর্ঘ বন্ধে অনেক ছাত্রকে মাথা ন্যাড়া করতে লক্ষ্য করা গেছে।ফলে গ্রামের পাড়া মহল্লায় বর্তমানে অনেক মাথা ন্যাড়া করা লোকজন লক্ষ্য করা যায়।

পাঠকের মতামত

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...

দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া শিহাব পেলো গোল্ডেন এ প্লাস

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিহাব নামে ...
Single Page Footer