প্রকাশিত: ৩১/০৫/২০২২ ৮:১৯ এএম , আপডেট: ৩১/০৫/২০২২ ৮:০৯ পিএম

মালয়েশিয়ায় এশিয়ান কাপ বাছাইয়ের তিন ম্যাচ খেলার আগে বাংলাদেশ জাতীয় ফুটবল দল বুধবার ফিফা ফ্রেন্ডলিতে ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে। দেশটির জাভা দ্বীপের বান্দুং শহরে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭ টায়।

ম্যাচের আগে মঙ্গলবার সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা ও অধিনায়ক জামাল ভূঁইয়া দুইজনই স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, এই ম্যাচটির ভুলত্রুটি কাজে লাগবে মালয়েশিয়া সফরের এশিয়ান কাপ বাছাইয়ে।

বুধবার ম্যাচ খেলে পরের দিনই ক্যাবরেরার দল চলে যাবে মালয়েশিয়ায়। এই সফরে বাংলাদেশ দল চোটে জর্জরিত। মঙ্গলবার সংবাদ সম্মেলনে দলের চোট নিয়ে কোচ বলেছেন, ‘চোট সমস্যার সঙ্গে আমাদের মানিয়ে নিতে হবে। এ মুহূর্তে দলে আছে ২২ জন খেলোয়াড়। যখন মালয়েশিয়া যাবো, তখন ২৩ জন হবে। সবাই এ ম্যাচের জন্য প্রস্তুত।’

মালয়েশিয়ার সফরের জন্য এই ম্যাচটা কাজে দেবে উল্লেখ করে ক্যাবরেরা বলেছেন, ‘এটা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। এই ম্যাচটা আমাদেরকে মালয়েশিয়ার বাছাইয়ের জন্য প্রস্তুত করবে। দলের প্রতিটি খেলোয়াড়ের জন্য এ ম্যাচটি নিজেদের সামর্থ্য দেখানোর এবং মালয়েশিয়াতে খেলার সুযোগ পাওয়ার জন্য প্রমাণ দেওয়ার সুযোগ।’

বিজ্ঞাপন

ইনজুরির কারণে বেশ কয়েকজন অভিজ্ঞ খেলোয়াড় ছিটকে যাওয়ার পর কোচকে তরুণ সেনাদের ওপর নির্ভর করতে হচ্ছে। ক্যাবরেরা বলেছেন, ‘এ ম্যাচের জন্য আমরা অনুশীল করেছি, পরিকল্পনা নিয়ে কাজ করেছি। এ ম্যাচটি মালয়েশিয়াতে বাহরাইনের বিপক্ষে প্রথম ম্যাচের জন্য আমাদের প্রস্তুত করবে। কয়েকজন তরুণ খেলোয়াড় আছে, যারা এই ম্যাচে প্রভাব রাখতে পারে। কিছু খেলোয়াড় আছে, যারা একসঙ্গে অনেক দিন কাজ করেছে। আমি মনে করি, এটা আমাদের দলীয় শক্তি।’

ভালো খেলার প্রত্যশার কথা উল্লেখ করে অধিনায়ক জামাল ভূঁইয়া বলেছেন, ‘আমরা ১২ দিনের বেশি সময় ধরে প্রস্তুতি নিয়েছি। সবাই এ ম্যাচের জন্য মুখিয়ে আছে। আমার বিশ্বাস কঠিন একটা ম্যাচ হবে। ইন্দোনেশিয়া শক্তিশালী দল এবং অবশ্যই তারা ফেভারিট থাকবে। তবে নিজেদের ওপর আমারও বিশ্বাস আছে।’

তিনি আরও যোগ করেন, ‘আমি মনে করি, ইন্দোনেশিয়ার বিপক্ষে লড়াই করতে পারবো এবং ভালো পারফরম্যান্স করতে পারবো। ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচটি দলের খেলোয়াড়দের জন্য অভিজ্ঞতা হবে। কিছু অর্জন করতে হলে আমাদের কাজ করতে হবে। আমাদের মূল লক্ষ্য কঠোর পরিশ্রম করে তা অর্জন করা

পাঠকের মতামত

কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ছেড়ে পালিয়েছে চিকিৎসক-নার্স

কক্সবাজারের কক্স ন্যাশনাল হসপিটালে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ...

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন তৈরি হচ্ছে ১৫ হাজার সাবান

কক্সবাজারের উখিয়ার থাইংখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরের (ক্যাম্প-২০) একটি কারখানায় প্রতিদিন গড়ে ১৫ হাজার সাবান উৎপাদিত হচ্ছে। ...

ইনানীতে অগ্নিকান্ড : ১০ মরদেহ শনাক্ত হলেও এখনো নিখোঁজ শিক্ষিকা

অন্যদিকে অগ্নিকাণ্ডের পর স্বজনদের দেয়া তথ্য অনুযায়ী রিসোর্টে অবস্থানকারী পর্যটকদের মধ্যে নিখোঁজের তালিকায় ছিলেন মোট ...

অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছাড়াই হিমছড়িতে ইকো রিসোর্টের নামে হোটেল নির্মাণ

পর্যটকের ঢল আছে, কিন্তু নিরাপদ পর্যটন নিশ্চিতের ব্যবস্থা নেই– দেশের প্রধান পর্যটনকেন্দ্র কক্সবাজারের চিত্র অনেকটা ...

ইনানীতে বাৎসরিক এয়ার ডিফেন্স ফায়ারিং পরিদর্শনে সেনাপ্রধান

কক্সবাজারের ইনানীতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত বাৎসরিক এয়ার ডিফেন্স ফায়ারিং পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ...