ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৯/০৫/২০২৫ ৬:৪৬ এএম

কক্সবাজারের উখিয়ায় অবস্থিত বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব সরকারি মহিলা কলেজের নাম পরিবর্তন করে ‘উখিয়া সরকারি মহিলা কলেজ’ রাখা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
বুধবার (২৮ মে) প্রকাশিত ওই প্রজ্ঞাপনে জানানো হয়, মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়ন পরিবীক্ষণ অধিশাখার নির্দেশনার আলোকে কলেজটির নাম পরিবর্তন করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, কলেজগুলোর নাম সংশ্লিষ্ট এলাকার সঙ্গে সামঞ্জস্য রেখে নির্ধারণ করা হয়েছে, যাতে করে প্রশাসনিক কার্যক্রম সহজ হয় এবং স্থানীয় জনগণের মধ্যে পরিচিতি বাড়ে।
নাম পরিবর্তনের এই সিদ্ধান্তের ফলে স্থানীয়ভাবে কলেজটি এখন ‘উখিয়া সরকারি মহিলা কলেজ’ নামে পরিচিত হবে এবং ভবিষ্যতে সকল প্রকার সরকারি কাগজপত্র ও নথিপত্রে এই নাম ব্যবহৃত হবে।
কলেজ শিক্ষার্থী ফরিদা আকতার জানান, “নতুন নামটা খুব সুন্দর হয়েছে। ‘উখিয়া সরকারি মহিলা কলেজ’ শুনলেই বোঝা যায় এটি আমাদের এলাকার কলেজ। এতে এলাকার গর্ব বাড়বে।”
এক শিক্ষার্থীর অভিভাবক মুফিজ উদ্দিন জানান, “নাম পরিবর্তনের ফলে প্রশাসনিক কাজ সহজ হবে। আগে অনেকেই ঠিকমতো কলেজের অবস্থান বুঝত না। এখন নাম শুনেই বোঝা যাবে, এটা উখিয়ার, এতে আমরা আনন্দিত

পাঠকের মতামত

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...