ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৫/১০/২০২৪ ১১:২৫ এএম

উখিয়া উপজেলা শাখার সমবায় অফিসার মোহাম্মদ সলিম উল্লাহ’র বিরুদ্ধে সংশ্লিষ্ট অফিসে একচ্ছত্র আধিপত্য বিস্তার ও অবৈধভাবে অর্থ উপার্জনের অভিযোগ পাওয়া গেছে। সদর উপজেলা ও উখিয়া উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় স্বনামে-বেনামে বিপুল পরিমান জমি-জমার মালিকও মোহাম্মদ সেলিম। এ নিয়ে স্থানীয় সরকার, দূর্নীতি দমন কমিশন ও পল্লী উন্নয়ন সমবায় বিভাগে অভিযোগ দিয়েছেন রাজা টাওয়ার, উত্তর এন্ডারসন রোড, ৩ নং ওয়ার্ডের বাসিন্দা খোরশেদ আলম।
তিনি তাঁর অভিযোগ পত্রে উল্লেখ করেন, অতিসম্প্রতি কক্সবাজার এর প্রাণকেন্দ্র সিনেমা রোড এর মাথায় রাজা টাওয়ার এ গত ২১ আগস্ট দলিল নং- ৩৯৭১, ৩৯৭৪, ৩৯৭৩ মূলে ০৩ (তিন) খানা ফ্ল্যাট ক্রয় করে রেজিস্ট্রেড দলিল সৃজন ৩৫ করে, চুক্তি স্বাপেক্ষে সেখানে বিগত ২০২২ইং সাল হতে বসবাস শুরু করেন। মোহাম্মদ সেলিম ফ্ল্যাট ক্রয় চুক্তিতে সরকারী কর ফাঁকি দেন। এমনকি সরকারী বিভিন্ন প্রকল্পে নানা দুর্ণীতি অনিয়ম এর পাশাপাশি অযোগ্য লোকদেরকে বিভিন্ন প্রকল্পে দুর্নীতির মাধ্যমে নিয়োগ দিয়েছেন। চাকরী বিধি অনুযায়ী বদলীযোগ্য হলেও তিনি উখিয়া ও টেকনাফে চাকুরিরত আছেন। তাঁর সাথে সাবেক এমপি বদি’র সখ‍্যতা থাকার সুবাদে তিনি কর্মস্থলে ব‍্যাপক প্রভাব বিস্তার করেছিলেন বলে অভিযোগ রয়েছে। সূত্র দৈনিক কক্সবাজার

পাঠকের মতামত

জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে: উখিয়া ইউএনও

কক্সবাজারের উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে বুধবার (৫ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ...

উখিয়ায় পিতার অবৈধ অস্ত্রের গুলিতে শিশু সন্তান গুলিবিদ্ধ: পিতা আটক

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে নিজের হাতের অবৈধ আগ্নেয়াস্ত্রের গুলিতে এক শিশু সন্তান গুরুতর আহত ...
Single Page Footer