জসিম উদ্দিন টিপু, টেকনাফ
প্রকাশিত: ০৯/০২/২০২৬ ৯:৫৫ এএম

কক্সবাজার-৪ সংসদীয় আসন তথা উখিয়া-টেকনাফে অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী ও শাহজাহান চৌধুরীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেছে। তবে দুই উপজেলায় অর্ধ শতাধিক কেন্দ্র ঝুঁকিপুর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। উল্লেখিত কেন্দ্রে শান্তিপুর্ণ পরিবেশ নিশ্চিতের পাশাপাশি ভোটার উপস্থিতি বাড়াতে পুলিশ-বিজিবির পাশাপাশি অতিরিক্ত সেনা মোতায়নের দাবী জানিয়েছেন সংশ্লিষ্টরা।
ভোট সচেতন একাধিক ভোটারের সাথে কথা বলে জানাগেছে,প্রার্থী হিসেবে নবীন এবং প্রবীণ হলেও এলাকায় দুজনেরই সমান জনপ্রিয়তা রয়েছে। মূল প্রতিদ্বন্ধি ২ প্রার্থী দীর্ঘদিন ধরে বড় দুই দলের জেলার দলীয় শীর্ষ পদের দায়িত্বে রয়েছেন। আনোয়ারী জেলা জামায়াতের আমীর পক্ষান্তরে শাহজাহান চৌধুরী জেলা বিএনপির সভাপতি হিসেবে সম্মানের সাথে দায়িত্বে আছেন।

#উখিয়া-টেকনাফে ১১৫টি ভোট কেন্দ্রের মধ্যে ৫৯টি ঝুঁকিপুর্ণ হিসেবে চিহ্নিত।

#ভোটের দিন শান্তিপুর্ণ পরিবেশ রক্ষায় পুলিশ-বিজিবির পাশাপাশি অতিরিক্ত সেনা মোতায়নের দাবী।

#ঝুঁকিপুর্ণ কেন্দ্রে নিশ্চিদ্র নিরাপত্তা রক্ষায় আইনশৃংখলা বাহিনীকে কঠোরতা অবলম্বনের দাবী।

#ঝুঁকিপুর্ণ কেন্দ্রে ভয়-ভীতি দূর করতে পারলেই ভোটার উপস্থিতি বাড়বে।

#কক্সবাজার-৪ আসনে ৩৮৬৩জন ভোটার পোষ্টাল ব্যালেটে ভোট প্রদান করেছেন।

এছাড়া এ আসনে এনডিএম (জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন) থেকে এড. সাইফুদ্দিন খালেদ ও ইসলামী আন্দোলন থেকে মাওলানা নুরুল হক ভোটের মাঠে রয়েছেন। তারাও শুরু থেকে শেষ পর্যন্ত প্রচার প্রচারণায় ছিলেন। তবে দাঁড়িপাল্লা ও ধানের শীষের প্রচার প্রচারণা উল্লেখযোগ্য ছিল।
আনোয়ারী এবং শাহজাহান চৌধুরীর সমর্থনে উঠান বৈঠক ও পথসভা করতে দেখা গেলেও অপর দুই প্রার্থী এড. সাইফুদ্দিন খালেদ ও মাওলানা নুরুল হকের সমর্থনে তেমন উঠান বৈঠক ও পথসভা করতে দেখা যায়নি। এ কারণেই ভোটাররা কক্সবাজার-৪ আসনে ৪জন প্রার্থী থাকলেও মুলত হাড্ডাহাড্ডি লড়াই হবে আনোয়ারী ও শাহজাহান চৌধুরীর মধ্যে।
নির্বাচন কমিশনের তথ্যানুযায়ী, ৯ফেব্রুয়ারী সোমবার মধ্যরাত (রাত ১২টার পর) থেকে প্রচার প্রচারণা বন্ধ হয়ে যাবে। সে হিসেবে সোমবার প্রচারণার শেষ সময়। ১২ফেব্রুয়ারী বৃহস্পতিবার ভোট প্রদানের দিন। ওই দিন উখিয়া-টেকনাফের ১১৫টি ভোট কেন্দ্রের ৭৫২টি ভোটকক্ষে ৩লক্ষ ৭১হাজার ৮শ ২৫জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। এদের মধ্যে ১লক্ষ ৮২হাজার ৫শ ৫১জন নারী ও ১লক্ষ ৮৯হাজার ২শ ৬৮জন পুরুষের পাশাপাশি ৬জন হিজড়াও ভোট প্রদান করবেন। এছাড়া ৩৮৬৩জন ভোটার পোষ্টাল ব্যালেটে ভোট প্রদানের জন্য নিবন্ধন করছেন বলে নির্বাচন অফিস সুত্র নিশ্চিত করেছেন। আইন শৃংখলা বাহিনী ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার পর্যবেক্ষণ শেষে,উখিয়া-টেকনাফে ১১৫টি ভোট কেন্দ্রের মধ্যে ৫৯টি কেন্দ্র ঝুঁকিপুর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এতে টেকনাফে ৬১টি ভোট কেন্দ্রের মধ্যে ২৭টি আর উখিয়ায় ৫৪টি ভোট কেন্দ্রের মধ্যে ৩২টি ঝুঁকিপুর্ণ।
সাধারণ ভোটাররা ঝুঁকিপুর্ণ কেন্দ্র সমুহে ভোটারদের মধ্যকার ভীতিকর পরিস্থিতি দুর করতে সেনাবাহিনীর পাশাপাশি অতিরিক্ত আইন শৃংখলা বাহিনীর সদস্য মোতায়নের দাবী জানিয়েছেন। তারা আরো দাবী করেন, সেনাবাহিনীর পাশাপাশি প্রয়োজন সংখ্যক আইন শৃংখলা বাহিনী নিয়োজিতের মাধ্যমে ঝুঁকিপুর্ণ কেন্দ্র সমুহে শান্তিপুর্ণ পরিবেশ বজায় রাখতে পারলেই ভোটার উপস্থিতি বহুগুণ বাড়বে।
উখিয়া রাজাপালং এলাকার হাবিবুল্লাহ ও আবুল মঞ্জুর জানান,যিনি উখিয়া-টেকনাফকে বেকার সন্ত্রাস ও মাদকমুক্ত করতে কাজ করবেন; তাকেই ভোট দিবেন। এছাড়া জুলাই পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে যিনি সকলকে নিয়ে কাজ করবেন তাঁরা তাকেই ভোট দিবেন। চাঁদাবাজ এবং দখলদারদের না জানিয়ে হাবিব ও মঞ্জুর ন্যায় ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ভোটাধিকার প্রয়োগ করবেন বলে জানিয়েছেন।
এবারের ভোটে দখলবাজ ও চাঁদাবাজদের লাল কার্ড দেখাবেন জানিয়ে টেকনাফ পৌর এলাকার হাফেজ উল্লাহ জানান, প্রার্থীদের মধ্যে যিনি ভাল; তিনি এবার তাঁকেই ভোট দিবেন।
জামায়াত নেতৃত্বাধীন ১১দলীয় জোটের মনোনীত প্রার্থী দাঁড়িপাল্লার অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী জানিয়েছেন,আমার কর্মী-সমর্থকদের হুমকি ধমকি দেওয়া হচ্ছে। ভোটের দিন যতই ঘনিয়ে আসছে প্রতিপক্ষের কর্মী-সমর্থকরা কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের মাঝে ভীতিকর পরিস্থিতি তৈরী করছেন বলে অভিযোগ করেন। উখিয়া-টেকনাফের মানুষ পরিবর্তন চাই জানিয়ে অধ্যক্ষ আনোয়ারী আরো বলেন, সর্বস্তরের মানুষের ভালবাসায় তিনি শতভাগ বিজয়ের ব্যাপারে আশাবাদী জানিয়ে ঝুঁকিপুর্ণ কেন্দ্রে ভোটের শান্তিপুর্ণ পরিবেশ ও নিরাপদ করতে পুলিশ-বিজিবির পাশাপাশি অতিরিক্ত সেনাবাহিনী মোতায়নের দাবী জানিয়েছেন। অপরদিকে ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব শাহজাহান চৌধুরী এ প্রতিবেদককে জানিয়েছেন,আমি উখিয়া-টেকনাফের পরীক্ষিত নেতা। জনগণ আমাকে বেঁচে নিবেন। উন্নয়নের স্বার্থে তারা নির্দ্বিধায় ধানের শীষে ভোট দিবেন। তিনিও ভোটার উপস্থিতি বাড়াতে ভোট কেন্দ্র অবাধ নিরাপদ ও ঝুঁকিমুক্ত রাখার দাবী জানান।##

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...