উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ০১/০৪/২০২৬ ১০:২৩ পিএম

কক্সবাজারের উখিয়া ও টেকনাফে চাঞ্চল্যকর অপহরণ ও মুক্তিপণ দাবির ঘটনায় অভিযান চালিয়ে ৩ জন ভিকটিমকে উদ্ধার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১৫ (র‌্যাব-১৫)। এ সময় অপহরণ চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাব-১৫ জানায়, গত ৩০ মার্চ একটি অভিযোগের ভিত্তিতে জানা যায়—অপহৃত ব্যক্তিদের টেকনাফের হ্নীলা ইউনিয়নে আটকে রেখে মুক্তিপণ দাবি ও নির্যাতন চালানো হচ্ছে। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিকেল ৪টা ৪০ মিনিটে অভিযান চালিয়ে অপহৃত আনোয়ার ইসলাম (২৮)-কে উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে ২ অপহরণকারীকে গ্রেফতার করা হয়।

পরবর্তীতে র‌্যাবের ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে ৩১ মার্চ ভোরে টেকনাফের নোয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালানো হয়। এ সময় আরও দুই অপহৃত—আরিফুর রহমান (২৪) ও মারুফুল ইসলাম (১৭)-কে উদ্ধার করা হয় এবং আরও ৩ অপহরণকারীকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা সবাই রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের বাসিন্দা। তাদের মধ্যে নারী সদস্যও রয়েছে।

র‌্যাব জানায়, উদ্ধারকৃত ভিকটিমদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় উখিয়া থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে। অপহরণ চক্রের মূল হোতাসহ অন্য জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপহরণ ও চাঁদাবাজির বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও জোরদার থাকবে।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে দরপত্রের তথ্য ফাঁস ঘুরে ফিরে একই ঠিকাদার, কমিশন বাণিজ্যের প্রশ্ন

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে শেড নির্মাণ, শৌচাগার, পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, বিভিন্ন অবকাঠামো উন্নয়ন এবং ত্রাণসামগ্রী ...

কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি উখিয়ার সন্তান প্রফেসর ড. মোকতার আহমেদ

কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভাইস চ্যান্সেলর (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন প্রফেসর ড. মোকতার আহমেদ। মহামান্য ...

দুর্ঘটনারোধে প্রশস্ত করা হচ্ছে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দক্ষিণ অঞ্চলের কর্ণফুলী উপজেলা থেকে লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া অংশের অধিকাংশ স্থান ...