জেলা প্রশাসনের নেতৃত্বে সমন্বিত কমিটি গঠনের প্রস্তাব

উখিয়া-টেকনাফে এনজিও নিয়োগে স্থানীয়দের অগ্রাধিকার দাবি

সরওয়ার আলম শাহীন, উখিয়া নিউজ ডটকম।
প্রকাশিত: ১০/০৫/২০২৬ ১:৩০ পিএম

উখিয়া-টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পকেন্দ্রিক বিভিন্ন এনজিওতে নিয়োগে স্থানীয় শিক্ষিত বেকার যুবকদের অগ্রাধিকার নিশ্চিত করার জোর দাবি উঠেছে। দীর্ঘদিন ধরে এই অঞ্চলে কর্মসংস্থানের সীমাবদ্ধতা এবং এনজিও খাতে স্থানীয় অংশগ্রহণ কম থাকায় বেকারত্ব ও সামাজিক অসন্তোষ বাড়ছে বলে অভিযোগ স্থানীয়দের।

 

রবিবার কক্সবাজার জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এ বিষয়ে গুরুত্বপূর্ণ প্রস্তাব তুলে ধরেন উখিয়া উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী। তিনি বলেন, ক্যাম্পে কর্মরত সকল এনজিওর নিয়োগ প্রক্রিয়া জেলা প্রশাসনের নেতৃত্বে একটি সমন্বিত কমিটির মাধ্যমে পরিচালিত হওয়া উচিত। এতে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আসবে এবং যোগ্য স্থানীয় প্রার্থীরাও সমান সুযোগ পাবেন।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, উখিয়া ও টেকনাফে হাজারো শিক্ষিত যুবক দীর্ঘদিন ধরে বেকার অবস্থায় রয়েছেন। অন্যদিকে রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত বিভিন্ন আন্তর্জাতিক ও জাতীয় এনজিওতে বহু পদে বাইরের জেলা থেকে আসা কর্মীদের নিয়োগ দেওয়া হচ্ছেএমন অভিযোগও দীর্ঘদিনের।

 

এ বিষয়ে স্থানীয় সচেতন মহল মনে করছে, এনজিও নিয়োগ ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা না গেলে সামাজিক ভারসাম্য বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। তাদের দাবি, স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে একটি স্থায়ী ও সমন্বিত নিয়োগ কাঠামো গঠন করা হলে একদিকে যেমন স্থানীয়দের কর্মসংস্থানের সুযোগ বাড়বে, অন্যদিকে সেবার মানও উন্নত হবে।

 

এছাড়া ক্যাম্পকেন্দ্রিক মানবিক কার্যক্রমে স্থানীয়দের অংশগ্রহণ বৃদ্ধি পেলে স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলেও মত দিয়েছেন অনেকে।

পাঠকের মতামত

মৃত্যুর পরও লাখো হৃদয়ে আলীম উদ্দিন ফকিরপীরে কামেলের জানাজায় হাজারো মানুষের ঢল, দ্বীনের পথে তাঁর অবদানের স্মরণ

মৃত্যুর পরও লাখো মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন শাহ সুফি আলহাজ্ব আলীম উদ্দিন ফকির, এমন প্রত্যয় ...

গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে বিচার চেয়েছিলেন কক্সবাজারের সুমাইয়া

বিয়ের প্রতিশ্রুতি, গর্ভে অনাগত সন্তান আর প্রিয় মানুষের স্বীকৃতি চেয়ে শেষ পর্যন্ত থানায় অভিযোগ করেছিলেন ...
Single Page Footer