উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৮/১১/২০২৪ ১১:৫৯ এএম
Oplus_131072

কক্সবাজারের উখিয়া টেকনাফের দুই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি ও বান্দরবানে একই পদে বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মুহাম্মদ আনোয়ার পাশা সাক্ষরিত এক প্রজ্ঞাপনে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেনকে একই কর্মস্থলে রেখে পার্বত্য জেলা রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলায় ও টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আদনান চৌধুরীকে বান্দরবানের রুমা উপজেলায় বদলি করা হয়।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন গেলো বছরের ১২ ডিসেম্বর ও টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আদনান চৌধুরী ১৭ আগস্ট যোগদান করেছিলেন।

আগামী ১২ নভেম্বরর মধ্যে বর্তমান কর্মস্থল থেকে বদলি কর্মস্থলে যোগদানের কথা বলা হয়েছে প্রজ্ঞাপনে।

পাঠকের মতামত

 

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...