উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ১৭/১০/২০২৫ ৭:০৩ পিএম

উখিয়া, টেকনাফ ও আশপাশের বিভিন্ন এলাকায় শনিবার (১৮ অক্টোবর ২০২৫) সকাল ৮টা ৩০ মিনিট থেকে বিকাল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতি।

পল্লী বিদ্যুৎ সূত্রে জানা যায়, ৩৩ কেভি মেইন লাইনের রক্ষণাবেক্ষণ (পুরাতন জাম্পার পরিবর্তন) এবং লাইনের আশেপাশে অবস্থিত গাছের ডাল কর্তনের কাজের কারণে এই সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এই সময়ের মধ্যে উখিয়া ও টেকনাফ উপজেলার আওতাধীন সমস্ত ইউনিয়ন ও গ্রামাঞ্চল, রামু ক্যান্টনমেন্ট, ইনানী, পাটোয়ারটেক, মনখালী, সমুদ্র গবেষণা কেন্দ্র এবং ক্যান্টনমেন্ট সংলগ্ন এলাকাসহ পল্লী বিদ্যুৎ-এর আওতাধীন সকল স্থানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, রক্ষণাবেক্ষণ কাজ নির্ধারিত সময়ের আগেই শেষ হলে যেকোনো সময় বিদ্যুৎ সরবরাহ চালু হতে পারে।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে অবৈধ ফার্মেসি কথিত ডাক্তার দিয়ে চিকিৎসা

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পগুলোতে ফার্মেসির নামে চলছে নানা অনিয়ম। কুতুপালং, বালুখালী, থাইনখালী, লম্বাশিয়া, মরাগাছতলাসহ ক্যাম্পের ...

কক্সবাজার থেকে উড্ডয়নের পর বিমানের চাকা বিচ্ছিন্ন, ঢাকায় জরুরি অবতরণ

কক্সবাজার থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের পেছনের একটি চাকা উড্ডয়নের পর বিচ্ছিন্ন হয়ে ...