উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৬/০২/২০২৪ ৩:৫০ পিএম , আপডেট: ০৬/০২/২০২৪ ৩:৫১ পিএম
ফাইল ছবি

আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে কক্সবাজারের
উখিয়ার বালুখালির জমিদার পাড়ায় ঢুকে তুমল যুদ্ধ করছে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) ও আরাকান আর্মির সদস্যরা। গোলাগুলির বিকট শব্দে আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে গেছেন স্থানীয় বাসিন্দারা।

আজ সোমবার স্থানীয়রা জানিয়েছেন, মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠি আরাকান আর্মির ও দেশটির সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষ চলছে সীমান্ত এলাকায়।

বালুখালির জমিদার পাড়ায় সাবেক ইউপি সদস্য প্রয়াত ইসলাম খানের বাড়ি। মিয়ানমারের সীমান্ত লাগোয়া এ বাড়ির টিনের বেড়ার পাশে গুলি থেকে বাঁচতে আশ্রয় নিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এ বাড়ির পূর্ব দিকে আধা কিলোমিটার মাঠ। তারপর নাফনদীর বেড়িবাঁধ। তার ওপারে মিয়ানমারের ঢেঁকিবনিয়া চেকপোস্ট।

এদিকে উদ্ভুত পরিস্থিতিতে বালুখালি প্রাথমিক বিদ্যালয় বন্ধ করে দেওয়া হয়েছে। বালুখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ইউনুস বলেন, ‘মিয়ানমারের সেনাদের গোলাগুলির কারণে স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে।’

ঘাঁটি দখল করল আরাকান আর্মি, পালিয়ে বাংলাদেশে আসছে বিজিপিঘাঁটি দখল করল আরাকান আর্মি, পালিয়ে বাংলাদেশে আসছে বিজিপি
এই এলাকার সীমান্তে সতর্ক অবস্থায় রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি তাঁরা।

বিজিপি প্রবেশ থামছেই না, পালিয়ে এল ২২৯ জনবিজিপি প্রবেশ থামছেই না, পালিয়ে এল ২২৯ জন
নাইক্ষ্যংছড়ির ওপারে মিয়ানমারের তমব্রু ঘাঁটি নিয়ন্ত্রণে নেওয়ার পর ঢেঁকিবনিয়া সীমান্তচৌকি দখলে নিতে চারদিন ধরে গোলাগুলি ও মর্টার শেল নিক্ষেপ করছে আরকান আর্মি ও মিয়ানমারের সীমান্তরক্ষীরা। এতে কেঁপে কেঁপে উঠছে জলপাইতলী, জমিদার পড়াসহ সীমান্তের অন্তত ১৩টি গ্রাম। মার্টার শেল আর গুলি এসে পড়েছে বাংলাদেশেও। সুত্র: ইনডিপেনডেন্ট টিভি

পাঠকের মতামত

 

জাইকার অর্থায়নের ফিলেপ প্রকল্পে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) অর্থায়িত ফিলেপ (ফরেন এমপ্লয়মেন্ট অ্যান্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট প্রজেক্ট) প্রকল্পের আওতায় ...

​পাহাড় কেটে মাটি পাচার করলেন জামায়াত নেতা, ঝুঁকিতে রোহিঙ্গাদের বসতি

সাম্প্রতিক সময়ে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে প্রাণহানির ঘটনায় রোহিঙ্গাদের মাঝে যেখানে আতঙ্ক কাজ করছে, এমন ...

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...