উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ১৮/০৫/২০২৫ ৮:১৭ এএম

উখিয়ার সীমান্ত দিয়ে মিয়ানমারে নিয়মিত পাচার হচ্ছে নানা ধরণের পণ্য। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে সীমান্তের কারবারিরা বাংলাদেশ থেকে তেল,ডাল,চাল,সার সহ নানা জাতের পণ্য ওপারে বিনিময় ঘটাচ্ছে। এসব প্রতিরোধে ঘুমধুম সীমান্তে কক্সবাজার-৩৪ বিজিবির নিয়মিত অভিযানে ইউরিয়া সার পাচার কালে হাতে নাতে দুই নারী কারবারিকে আটক করতে সক্ষম হয় ।

শনিবার (১৭ মে) বিকেলে ঘুমধুম বিওপির একটি টহল টিমের অভিযানে টিভি টাওয়ার এলাকা হতে ৫০ কেজি ওজনের ১৭ বস্তা ইউরিয়া সারসহ তাদের আটক করেন।

জানা গেছে, আটককৃত জান্নাত আরা (২৫) তুমব্রু সীমান্তের নুর আহমেদের মেয়ে ও রোমানা আকতার (২৪) একই এলাকার আব্দুল গফুরের মেয়ে।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার-৩৪ বিজিবির অধিনায়ক লে.কর্ণেল এস এম খায়রুল আলম (পিএসসি)। এসময় তিনি জানান, মিয়ানমারে পাচারের উদ্যোশ্যে পাচারকারীরা রোহিঙ্গাদের দোকানে সার গুলো মজুত করছিল। গোপন সংবাদের ভিত্তিতে সার সহ ওই দুই নারী পাচারকারীদের আটক করা হয়। পরে আটককৃত পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান আছে। সীমান্তে যেখনো পরিস্থিতি মোকাবেলায় বিজিবি কঠোর অবস্থানে রয়েছে।

পাঠকের মতামত

তাজমিন হত্যা: কক্সবাজারের সেই রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন হত্যা মামলায় অধিকতর জিজ্ঞাসাবাদ করতে কক্সবাজার থেকে গ্রেপ্তার রিয়াজ ...

রোহিঙ্গা শিবিরগুলোতে প্রতিবছর ৩০ হাজারেরও বেশি শিশুর জন্ম হচ্ছে

এ পরিস্থিতিতে রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে জোরদার কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ...

রোহিঙ্গা ক্যাম্পে দরপত্রের তথ্য ফাঁস ঘুরে ফিরে একই ঠিকাদার, কমিশন বাণিজ্যের প্রশ্ন

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে শেড নির্মাণ, শৌচাগার, পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, বিভিন্ন অবকাঠামো উন্নয়ন এবং ত্রাণসামগ্রী ...