ডেস্ক নিউজ
প্রকাশিত: ১০/১০/২০২৫ ৯:২৩ এএম

কক্সবাজারের উখিয়া রহমতবিল সীমান্তের ওপার থেকে আবার গোলাগুলির শব্দ শোনা গেছে। গতকাল বৃহস্পতিবার রাত ১১টা থেকে রাত আড়াইটা পর্যন্ত পালংখালী সীমান্তের ওপার থেকে গোলাগুলির শব্দ শোনা যায় বলে স্থানীয় জনপ্রতিনিধিরা নিশ্চিত করেছেন।

এ ঘটনায় মো. ইয়াসের নামে এক রোহিঙ্গা যুবক মিয়ানমার থেকে আসা গুলিতে আহত হয়েছেন। তিনি উখিয়া ১২ নম্বর ক্যাম্পের বাসিন্দা। আরাকান আর্মি এবং রোহিঙ্গা সশস্ত্র গ্রুপ আরসার মধ্য এ গোলাগুলির ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

মিয়ানমারে চলমান সংঘাতে এপারের বাসিন্দারা আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন জানিয়ে উখিয়ার পালংখালীর ইউপি চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী বলেন, ‌‘মিয়ানমারের ওপারে রোহিঙ্গাদের সশস্ত্র গ্রুপের সঙ্গে আরাকান আর্মিদের মধ্যে ব্যাপক গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে মিয়ানমার থেকে আসা গুলিতে ক্যাম্পের এক রোহিঙ্গা আহত হয়েছেন।’

এদিকে গোলাগুলির শব্দের ঘটনায় সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

উখিয়ার স্থানীয় বাসিন্দা মো. শামীম বলেন, ‘সীমান্তের কাছে মিয়ানমারের ওপারে চলমান গোলাগুলির ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ছে। গভীর রাত ২টার পর এই গোলাগুলি থেমেছে। এতে একজন ক্যাম্পের বাসিন্দা গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। দীর্ঘদিন বন্ধের পর এ ধরনের গোলাগুলির শব্দ পাওয়া গেছে। এতে পুরো সীমান্তে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

পাঠকের মতামত

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...
Single Page Footer