উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১০/১০/২০২৪ ৯:৫৭ এএম
Single Page Top

নিজাম উদ্দিন আহমদ (১৭৫৮৪) কে কক্সবাজার জেলা প্রশাসনের নতুন এডিসি (অতিরিক্ত জেলা প্রশাসক) পদে নিয়োগ দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব মুহাম্মাদ ইব্রাহীম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে নিজাম উদ্দিন আহমদ-কে কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক পদে পদায়ন করা হয়। তিনি বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা পদে কর্মরত রয়েছেন।

কক্সবাজারের নতুন অতিরিক্ত জেলা প্রশাসক পদে নিয়োগ পাওয়া বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা নিজাম উদ্দিন আহমদ এর আগে কক্সবাজারের উখিয়ার ইউএনও ছিলেন। এছাড়া তিনি র্যাাবের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট, নোয়াখালী সদর উপজেলার ইউএনও, এসি ল্যান্ড, সহকারী কমিশনার সহ জনপ্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
নিজাম উদ্দিন আহমদ কুমিল্লা জেলার বাসিন্দা। নিজাম উদ্দিন আহমদ সহসায় কক্সবাজার জেলা প্রশাসনে যোগদান করবেন বলে বিশ্বস্ত সুত্র জানিয়েছে। প্রসঙ্গত, কক্সবাজার জেলা প্রশাসনের প্রথম মহিলা এডিসি তাপ্তি চাকমা অন্যত্র বদলী হওয়ার পর পদটি তখন থেকে শূন্য থেকে যায়।

পাঠকের মতামত

Single Page Bottom

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...
Single Page Footer