উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ০৮/০৩/২০২৬ ৪:৩১ পিএম

কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্প-৪–এ আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ৮ মার্চ দুপুর ২ টা দিকে কারিতাস অফিসে আগুনের সূত্রপাত হয়। পরে আর্মড পুলিশ ব্যাটালিয়ন-১৪, ফায়ার সার্ভিস ও স্থানীয় রোহিঙ্গাদের সহযোগিতায় দুপুর ২টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

কারিতাস কর্তৃপক্ষের প্রাথমিক তথ্য অনুযায়ী, আগুনে অফিসের ভেতরে থাকা প্রায় ৫০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প এলাকায় একই ধরনের অগ্নিকাণ্ড বারবার ঘটায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও সন্দেহ তৈরি হয়েছে। কিছু স্থানীয়ের দাবি, এত ঘন ঘন আগুন লাগা কি কেবল দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে। কেউ কেউ মনে করছেন, বড় ধরনের আগুনের পর বিভিন্ন প্রকল্প ও সহায়তার বাজেট বৃদ্ধি পায়, ফলে বিষয়টি নিয়ে নানা আলোচনা সৃষ্টি হয়।

সচেতন মহলের মতে, ক্যাম্পে বসবাসরত হাজার হাজার মানুষের নিরাপত্তার স্বার্থে আগুনের রহস্য উদঘাটন এবং ভবিষ্যতে এমন ঘটনা ঠেকাতে কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি।

পাঠকের মতামত

মৃত্যুর পরও লাখো হৃদয়ে আলীম উদ্দিন ফকিরপীরে কামেলের জানাজায় হাজারো মানুষের ঢল, দ্বীনের পথে তাঁর অবদানের স্মরণ

মৃত্যুর পরও লাখো মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন শাহ সুফি আলহাজ্ব আলীম উদ্দিন ফকির, এমন প্রত্যয় ...

গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে বিচার চেয়েছিলেন কক্সবাজারের সুমাইয়া

বিয়ের প্রতিশ্রুতি, গর্ভে অনাগত সন্তান আর প্রিয় মানুষের স্বীকৃতি চেয়ে শেষ পর্যন্ত থানায় অভিযোগ করেছিলেন ...
Single Page Footer