প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ০৬/০৫/২০২৬ ১১:৫৮ এএম

উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ম মৃত্যুবার্ষিকী আজ। তিনি ২০১৯ সালের ৩ মে বিদেশে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর তিন দিন পর, ৬ মে তাকে চৌধুরী পাড়ার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মাত্র ৬৩ বছর বয়সে মরণব্যাধী ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন।

ফরিদ আহম্মদ চৌধুরী উখিয়ার রুমখা চৌধুরী পাড়া গ্রামের ঐতিহ্যবাহী চৌধুরী পরিবারে জন্মগ্রহণ করেন। ব্যক্তিজীবনে তিনি ছিলেন সৎ, বিনয়ী, বন্ধুবৎসল ও অমায়িক—যার কারণে সবার কাছে সমানভাবে জনপ্রিয় ছিলেন। স্বনামখ্যাত এই চিত্রশিল্পী একজন মেধাবী সংগঠক হিসেবেও পরিচিত ছিলেন।

তিনি উখিয়া কোটবাজার অভিলাষ খেলাঘর আসর ও উখিয়া আর্ট ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, সাত পুত্র ও দুই কন্যা সন্তান রেখে গেছেন।

পরিবারের পক্ষ থেকে মরহুমের মেঝো সন্তান সাংবাদিক রাসেল চৌধুরী তার পিতার রুহের মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।

পাঠকের মতামত

রোহিঙ্গা শিবিরগুলোতে প্রতিবছর ৩০ হাজারেরও বেশি শিশুর জন্ম হচ্ছে

এ পরিস্থিতিতে রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে জোরদার কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ...

রোহিঙ্গা ক্যাম্পে দরপত্রের তথ্য ফাঁস ঘুরে ফিরে একই ঠিকাদার, কমিশন বাণিজ্যের প্রশ্ন

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে শেড নির্মাণ, শৌচাগার, পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, বিভিন্ন অবকাঠামো উন্নয়ন এবং ত্রাণসামগ্রী ...

কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি উখিয়ার সন্তান প্রফেসর ড. মোকতার আহমেদ

কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভাইস চ্যান্সেলর (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন প্রফেসর ড. মোকতার আহমেদ। মহামান্য ...