উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ১৫/০২/২০২৬ ২:১৭ পিএম , আপডেট: ১৫/০২/২০২৬ ২:১৮ পিএম

উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থাইনখালীর হাকিমপাড়ায় ১৮ বছরের পূর্বে এক কন্যার বাল্যবিবাহ দেওয়ার উদ্যোগ নেওয়ার অভিযোগে অভিযান চালিয়ে তা বন্ধ করে দিয়েছে প্রশাসন।

স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল খালেক নামীয় এক ব্যক্তি তার অপ্রাপ্তবয়স্ক কন্যার বাল্যবিবাহের প্রস্তুতি নিচ্ছিলেন। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানা। অভিযানে বাল্যবিবাহের কার্যক্রম তাৎক্ষণিকভাবে স্থগিত করা হয়।

এ ঘটনায় কন্যার পিতা আব্দুল খালেককে বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুযায়ী ৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অপরাধের পুনরাবৃত্তি না করার শর্তে তার কাছ থেকে লিখিত মুচলেকা নেওয়া হয়েছে।

অভিযান চলাকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। একই সঙ্গে পাত্র পক্ষকেও কঠোরভাবে সতর্ক করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

প্রশাসন জানিয়েছে, বাল্যবিবাহ প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পাঠকের মতামত

রোহিঙ্গা শিবিরগুলোতে প্রতিবছর ৩০ হাজারেরও বেশি শিশুর জন্ম হচ্ছে

এ পরিস্থিতিতে রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে জোরদার কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ...

রোহিঙ্গা ক্যাম্পে দরপত্রের তথ্য ফাঁস ঘুরে ফিরে একই ঠিকাদার, কমিশন বাণিজ্যের প্রশ্ন

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে শেড নির্মাণ, শৌচাগার, পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, বিভিন্ন অবকাঠামো উন্নয়ন এবং ত্রাণসামগ্রী ...

কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি উখিয়ার সন্তান প্রফেসর ড. মোকতার আহমেদ

কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভাইস চ্যান্সেলর (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন প্রফেসর ড. মোকতার আহমেদ। মহামান্য ...